Suvendu Adhikari

ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু

আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'গোপাল সেনকে হত্যার ঘটনায় প্রয়োজন হলে কমিশন বসাব। আগের ঘটনা সব বের করব।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:৩৯

options
link
ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু
ফাইল ছবি।

তখন সত্তরের দশক। নকশাল আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সেই প্রভাব পড়েছিল যাদবপুর-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেই ঘটনার বলি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোপাল সেন। ক্যাম্পাস চত্বরেই তাঁকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে নকশালদের বিরুদ্ধে। এবার সেই খুনের ঘটনার তদন্ত চাইলেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “গোপাল সেনকে কুপিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রয়োজন হলে কমিশন বসাব। আগের ঘটনা সব বের করব।”

Advertisement

কী হয়েছিল ঘটনার দিন? রাজ্যজুড়ে নকশাল আন্দোলন চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে এর ব্যাপক প্রভাব পড়ে। নকশালরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বয়কটের ডাক দিতে থাকে। যাদবপুরেও পরীক্ষা বয়কটের ডাক দিয়েছিল নকশালরা। এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোপাল সেন। এর পরেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে কুপিয়ে খুন হন তিনি। অভিযোগ ওঠে, নকশালদের বিরুদ্ধে কথা বলায় তাঁকে হত্যা করা হয়। পরে নকশাল আন্দোলনকারীরা স্বীকার করে নেন, এই ঘটনার পিছনে নকশালরা রয়েছে। সেই ঘটনার তদন্ত চেয়ে এবার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আগের ঘটনা সব বের করব।” এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, “নামধারী জুটার লোকেরা কী কী করেছেন সব তথ্য আছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার নয়া ‘অধ্যাপক বদলি’ বিল পাশ হয় বিধানসভায়। এদিন বামেদের তীব্র নিন্দা করে নকশালদের বীজকে উপড়ে ফেলার ডাক দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “নকশালদের এই বীজকে তুলে ফেলার সঠিক সময় এটা। বলছে, রেজ স্যালুট কিষেনজি! কিষেনজি ১ হাজার মানুষকে খুন করেছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে লিখলে আমরাই টুকরো করে দেব আপনাদের। গান্ধীজি নয়, নেতাজির ভাষায় জবাব দেব।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.