সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইচআইভি আক্রান্ত বৃদ্ধার চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ কাঠগড়ায় কলকাতার এনআরএস হাসপাতাল৷ পরিবারের লোকেদের দাবি, ওই বৃদ্ধাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও অভিযোগ খারিজ করেছে এনআরএস কর্তৃপক্ষ৷
[মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড]
জানা গিয়েছে, ওই বৃদ্ধার পা ও কোমরে চোট লেগেছিল৷ পুজোর আগেও তাঁকে এনআএস হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ তখনই এইডস ধরা পড়ে৷ পরিবারের অভিযোগ, এইডস ধরা পড়ার পরেও ওই বৃদ্ধাকে ছুটি দিয়ে দেন এনআরএসের চিকিৎসকরা৷ কিন্তু, বাড়ি ফিরে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বাধ্য হয়ে নাম গোপন রেখে ওই বৃদ্ধাকে এনআরএস হাসপাতালেই ভরতি করেন পরিবারের লোকেরা৷ আবার রক্ত পরীক্ষা করা হয়৷ যথারীতি এইডস ধরা পড়ে৷ বৃদ্ধার পরিবারের অভিযোগ, এরপর থেকেই তাঁদের উপরে চাপ সৃষ্টি করছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাঁদের বলা হচ্ছে বৃদ্ধাকে হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়ার৷ এমনকি তাঁর অপারেশনের কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে পরিবারের অভিযোগ৷
[পুলিশকর্তা বন্ধু, ট্রাফিক ইন্সপেক্টরকে চমকাতে গিয়ে হাজতে যুবক]
সমস্ত অভিযোগ শুনে প্রথমে এই বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন এনআরএস-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷ পরে তাঁরা জানান, এইডস-এর কারণে বৃদ্ধার চিকিৎসার গাফিলতি করা হচ্ছে না৷ এই মুহূর্তে তাঁর অপারেশনের প্রয়োজন নেই বলেই তা করা হচ্ছে না৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ বৃদ্ধার পরিবার৷ এখনও নিজেদের অভিযোগেই অনড় তাঁরা৷ এখনও তাঁদের অভিযোগ যে, এইডস-এর কারণেই বৃদ্ধাকে অপারেশন করতে চাইছেন না হাসপাতালের চিকিৎসকরা৷ দিনের পর দিন অপারেশনের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে৷
সর্বশেষ খবর
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ
-
জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের ক্ষীর দই, উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে
-
বাংলাদেশে ফের রহস্যমৃত্যু হিন্দুর! অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার সাংবাদিকের
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি