Viral

‘স্বাধীনতা-জীবিকা’র সমার্থক ‘ভাত’, বাম যুবদের মঞ্চে কৃষক-কবি আজিবরের কবিতা ভাইরাল

কৃষকের অধিকার রক্ষায় বাম রাজনীতিকে বরাবর সমর্থন করে গিয়েছেন নদিয়ার আজিবর রহমান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৫২

options
link
‘স্বাধীনতা-জীবিকা’র সমার্থক ‘ভাত’, বাম যুবদের মঞ্চে কৃষক-কবি আজিবরের কবিতা ভাইরাল

খেতে লাঙল চালানোর পরিশ্রম অথবা মাঠের ফসল তোলার আনন্দ – সবেতেই সঙ্গী কবিতা। বলছি নদিয়ার করিমপুরের চাষি আজিবর রহমানের কথা। যিনি কবিতা আবৃত্তি করতে করতে চাষাবাদের জন্য রীতিমতো ভাইরাল। সেই কৃষককে এবার দেখা গেল কলকাতায়, বাম যুব সংগঠনের ‘ইনকিলাব’ সমাবেশে। রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআইয়ের ডাকে বিপুল জনসমাগমে যোগ দিয়েছিলেন তিনি। শুধু যোগ দেওয়া নয়, মঞ্চে উঠে কৃষকের অধিকার হিসেবে ভাতের দাবিতে সোচ্চার হলেন। তাও কবিতার মধ্যে দিয়েই। তিনি শোনালেন ‘তৃতীয় বিশ্বের কবিতা’। আজিবরের স্বরচিত সেই কবিতার বার্তা এবং আবৃত্তি নতুন করে তাঁকে আবারও ভাইরাল করে তুলেছে।

Advertisement

নদিয়ার করিমপুরের প্রত্যন্ত গ্রাম কিশোরপুরের বাসিন্দা আজিবর মণ্ডল। অভাবকে সঙ্গী করে উচ্চমাধ্যমিক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য কলেজেও ভর্তি হয়েছিলেন। কিন্তু তা আর শেষ করতে পারেননি। বাড়ির ছোট্ট জমিতে শুরু করেন চাষবাস। কিন্তু তাঁর মনপ্রাণ জুড়ে তো শুধুই কবিতা। তাই চাষ করতে করতে কখনও নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কখনও জীবনানন্দ দাশ, কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও আবার নতুন কবির কবিতা ভিড় করে তাঁর মনে, তা আবৃত্তি করেন আজিবর। এভাবেই তিনি এখন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। লক্ষ লক্ষ ফলোয়ার তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআই-এর সমাবেশে হাজির হন আজিবর রহমান। আর মঞ্চে উঠে উদাত্ত কণ্ঠে শুরু করেন আবৃত্তি – ‘আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন/ আমি প্রথমেই বলব – ভাত/ যদি জীবিকার কথা জিজ্ঞেস করেন, আমি আবারও বলব ভাত/ যদি মানুষ ও সভ্যতার কথা জিজ্ঞেস করেন, আমি আবারও বলব ভাত…।’ কবিতার শেষাংশের কথা এরকম – ‘ক্ষুধার জন্য যুদ্ধ হয়েছে ঢের/বুলেটের ধারে মেটেনি পেটের জ্বালা/যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের/কৃষকের সামনে তবু সেই একই ক্ষুধার থালা।’ 

কৃষিজীবী হওয়ায় আজিবর বেশ ভালোই জানেন ভাতের লড়াই কতটা কঠিন। চাষির নিজের ফলানো ফসল তাঁরই অধিকার সবচেয়ে কম, সে বিষয়ে সম্যক ধারণা রয়েছে আজিবরের। এও জানেন, কোন রাজনৈতিক দল কৃষকের লাঙলের অধিকার, জমির অধিকারের জন্য ঠিক কী অবদান রেখেছে। সেই রাজনৈতিক চেতনা থেকেই গত রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআই-এর সমাবেশে হাজির হন আজিবর রহমান। আর মঞ্চে উঠে উদাত্ত কণ্ঠে শুরু করেন আবৃত্তি – ‘আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন/ আমি প্রথমেই বলব – ভাত/ যদি জীবিকার কথা জিজ্ঞেস করেন, আমি আবারও বলব ভাত/ যদি মানুষ ও সভ্যতার কথা জিজ্ঞেস করেন, আমি আবারও বলব ভাত…।’

Advertisement

কবিতার শেষাংশের কথা এরকম – ‘ক্ষুধার জন্য যুদ্ধ হয়েছে ঢের/বুলেটের ধারে মেটেনি পেটের জ্বালা/যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের/কৃষকের সামনে তবু সেই একই ক্ষুধার থালা।’ শ্রেণিহীন সমাজের লক্ষ্যে নিরন্তর সংগ্রামের এই জ্বালাময়ী বার্তা দেওয়া আজিবরের কবিতা এখন নতুন করে ভাইরাল। অনেকের টাইমলাইনে তা শোনা যাচ্ছে। এটাই বোধহয় বাম যুব সংগঠনের সমাবেশের সাফল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.