West Bengal Madrasa

বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার

সমীক্ষা বলছে, রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৩:২২

options
link
বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার
এআই ছবি।

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলিতে (West Bengal Madrasa) পরিকাঠামো যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Government)। প্রথম দফাতেই ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করেছে সরকার। এই মাদ্রাসাগুলির বেশিরভাগই ‘খারিজি মাদ্রাসা’ বলে খবর। আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়েছে।

Advertisement

রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়। মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের পদক্ষেপ নেয় দপ্তর।

গত ২২ জুলাই কলকাতা সহ রাজ্যের সব জেলায় মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালায় রাজ্য সরকারের ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর’। সেই সমীক্ষার রিপোর্টচেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়। মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের পদক্ষেপ নেয় দপ্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমীক্ষায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া নোটিসের কপি। অন্যদিকে, যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে, তাদেরও যথেষ্ট পরিকাঠামো গলদ রয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, কত অনুমোদনপ্রাপ্ত এবং কত অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে, তা সমীক্ষা করতে হবে। এরপরই জেলায় জেলায় শুরু হয় যাচাই পর্ব। সমীক্ষায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া নোটিসের কপি। অন্যদিকে, যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে, তাদেরও যথেষ্ট পরিকাঠামো গলদ রয়েছে। নিজেদের প্রমাণ করতে না পারলে সেই সমস্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, “কলকাতাৎ পাশাপাশি ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত মাদ্রাসার অনুমোদন রয়েছে তা সেগুলি চালু রয়েছে।” এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বহুবার মাদ্রাসা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। তার তদন্ত চলছে। যারা সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, সেগুলি চলবেই। তবে যেখানে সেখানে মাদ্রাসা খুলে উৎপাত করার অনুমতি দেবে না সরকার। সেই কাজ শুরু হয়েছে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.