কচুবনে পড়লেন, গারদে ঢুকলেন, ডিম খেলেন। এবার আরও বিপাকে পড়লেন জয়প্রকাশ মজুমদার। এবার হাইকোর্টে তার মামলা শুনবেন না বলেই জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ানেন তিনি। জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। আর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে। কিন্তু সেখানেই ধাক্কা খেলেন তৃণমূলের জেলবন্দি নেতা। সূত্রের খবর, কোন বিচারপতি মামলা শুনবেন, তা ঠিক করবেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন:
বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। চলতি মাসের ৩ তারিখ দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ ছিল। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে নিয়ে সল্টলেকের ওই বাড়িতে তল্লাশিতেও গিয়েছিল পুলিশ। ভ্যান থেকে নামতেই জয়প্রকাশকে ঘিরে ধরে জনতা। তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়েছিল।
গ্রেপ্তারির পর আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান বিচারপতি।
সর্বশেষ খবর
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর