সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার বিরাট রদবদল (West Bengal Cabinet Reshuffle)। দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। বুধবার রাজভবনে নতুন ৭ মুখ-সহ মোট নয় মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন মুখেদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমুল হোসেন, সত্যজিৎ বর্মনরা।
২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল (TMC) মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। উল্লেখ্য, বাংলায় বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হল। একঝলকে দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারা এলেন?
পূর্ণমন্ত্রী
প্রদীপ মজুমদার
পার্থ ভৌমিক
উদয়ন গুহ
বাবুল সুপ্রিয়
স্নেহাশিস চক্রবর্তী
[আরও পড়ুন: পার্থকে লক্ষ্য করে জুতো ছোঁড়া শুভ্রার নাম ইতিহাসে জায়গা পাক, মুখ্যমন্ত্রীর কাছে আরজি অনুপমের]
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা
বীরবাহা হাঁসদা
বিপ্লব রায়চৌধুরী
প্রতিমন্ত্রী
তাজমুল হোসেন
সত্যজিৎ বর্মন
শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।
এদিন সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। একসঙ্গে শপথবাক্য পাঠ করেন ৫ পূর্ণমন্ত্রী। দুই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও শপথ নেন একসঙ্গে। প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন পরে।
শপথগ্রহণের পর এবার দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রেও যে বড়সড় রদবদল হবে সেই ছবিটাও স্পষ্ট। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে এবং ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে অনেকগুলি বড় বড় দপ্তর ছিল। সেগুলি এবার বন্টন হবে নতুনদের মধ্যে। তবে কার হাতে কোন দপ্তর যায়, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: ১০% ছাত্রছাত্রীই অবসাদের শিকার! ডাক্তারি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত স্বাস্থ্যভবন]
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো