আগষ্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী! মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। অর্থাৎ এপ্রিল থেকেই প্রতিমাসে ১৫০০ টাকা পাবেন রাজ্যের বেকাররা। কীভাবে আবেদন করবেন, কোন শর্তে মিলবে টাকা, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিজেই জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তার নাম দেওয়া হয়েছে যুবসাথী। জানানো হয়েছে, এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার রয়েছেন তাঁদের প্রতিমাসে দেওয়া হবে দেড় হাজার টাকা। মঙ্গলবার এই ইস্যু নিয়েই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগে আগষ্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে। এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোনও শর্ত রয়েছে কিনা। মমতা এদিন জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।
আগে আগষ্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে। এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোনও শর্ত রয়েছে কিনা। মমতা এদিন জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না।
কিন্তু কীভাবে আবেদন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যুবসাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ১৫ থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও। এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক
-
তামিলনাড়ুর সরকারি হস্টেলের মেনুতে গোমাংস! মন্ত্রী বললেন, ‘পড়ুয়াদের দাবি’
-
পুজোর কদিন আপনিই রাজা! থাকা-খাওয়া, ঠাকুর দেখা রাজবাড়িতে, রইল পাঁচ সুলুকসন্ধান
-
৩ মাস আগে স্বামীর রহস্যমৃত্যু, ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে ঘনিষ্ঠতা বধূর! প্রতিবেশীদের নজরে পড়তেই…
-
জামিন চেয়ে হাই কোর্টে কংগ্রেস প্রার্থী মিলন, নন্দীগ্রাম উপনির্বাচনের আগেই জেলমুক্তি?