Massive fire broke out in a godown of zakaria street

জাকারিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শাড়ির গুদাম

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১, ০৮:৫৮

options
link
জাকারিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শাড়ির গুদাম
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক ঘণ্টাখানেক আগেই বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। জোড়াসাঁকোর ৪৪ নম্বর ওয়ার্ডের জাকারিয়া স্ট্রিটের ঘটনা। আগুন দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Advertisement

স্থানীয়দের দাবি, জাকারিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের বিপরীতের একটি বাড়ির দোতলায় শাড়ির গুদাম রয়েছে। রবিবার সকালে আচমকাই ওই শাড়ির গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা নজরে আসে তাঁদের। আগুন জ্বলতে দেখে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেমের জালে ফাঁসিয়ে ‘বান্ধবী’র নগ্ন ছবি ওয়েবসাইটে আপলোড করল যুবক! তারপর…]

খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে একে একে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

Advertisement

শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে ওই শাড়ির গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শাড়ির গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও তদন্তসাপেক্ষ। দমকলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: নবান্নের কাছে উলটে গেল ছাইবোঝাই কন্টেনার, চাপা পড়ে মৃত্যু পথচারীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.