Agnimitra Paul

‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’, আধিকারিককে ব্যবস্থার নির্দেশ অগ্নিমিত্রার

রবীন্দ্র সরোবরের মাঝের দ্বীপটির সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনার উদ্যোগও নেন মন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২১:৪৭

options
link
‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’, আধিকারিককে ব্যবস্থার নির্দেশ অগ্নিমিত্রার
১৬ সেপ্টেম্বর, রবীন্দ্র সরোবর পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র

দূষণের কোপে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরের জল। তা পরিষ্কার করে এবার পানযোগ্য করে তোলার উদ্যোগ অগ্নিমিত্রা পালের। বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর পরিদর্শন করে একাধিক নির্দেশিকাও দেন তিনি।

Advertisement

রবীন্দ্র সরোবর পরিদর্শন করে একাধিক জায়গায় ঝোপঝাড় দেখেন মন্ত্রী। তা নিয়ে তীব্র উষ্মাপ্রকাশ করেন। রবীন্দ্র সরোবরের রাস্তাঘাট থেকে নিকাশির উন্নয়নের বার্তা দেন তিনি। এছাড়া রবীন্দ্র সরোবরের মাঝের দ্বীপটির সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনার উদ্যোগও নেন মন্ত্রী। এদিন সরোবরের পাশাপাশি একাধিক রাস্তাঘাটও পরিদর্শন করেন। তিনি সাফ জানান, বাড়ির পাশাপাশি বাড়ির আশপাশের রাস্তাঘাট পরিষ্কার রাখার দায়িত্ব আমজনতার। সকলে সচেতন না হলে কোনওভাবে স্বচ্ছ কলকাতা তৈরি করার ক্ষমতা কারও নেই বলেই মত অগ্নিমিত্রার। রাস্তাঘাট অপরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারকে দায়ী করা উচিত নয় বলেই মত মন্ত্রীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, গত ১ সেপ্টেম্বর থেকে পথঘাট নোংরা করলে জরিমানার ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। রাস্তায় থুতু ফেলা, প্রস্রাব করলে ন্যূনতম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। শুধু থুতু ফেলা বা মলমূত্র ত্যাগ করাই নয়, রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং বা বাড়ি তৈরির সময়ে রাস্তার ধারে বালি, সিমেন্ট, স্টোনচিপসের মতো নির্মাণ সামগ্রী বা আবর্জনা ফেলে রাখলেও তা অপরাধ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রেও একই অর্থ জরিমানা আদায় করা হবে। এছাড়া ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ অর্থাৎ যাতে পরিবেশ দূষিত হয়, এমন ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও জরিমানা দিতে হবে। তবে এই জরিমানা নগদে নয়, নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। এবার রবীন্দ্র সরোবর নতুন রূপ দিতে কোমর বেঁধে নেমেছেন পুরমন্ত্রী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.