Milan Pradhan

সব মামলাই প্রত্যাহার, হাই কোর্টে জানাল রাজ্য, ভোটের আগে জেলমুক্ত হবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী?

আগামী ১২ অক্টোবর ফের মামলা শোনা হবে, জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৪:২৮

options
link
সব মামলাই প্রত্যাহার, হাই কোর্টে জানাল রাজ্য, ভোটের আগে জেলমুক্ত হবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী?

উপনির্বাচনের আগে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan)। যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, সেটি বাদে বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। মঙ্গলবার মিলনের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টে (Calcutta HC) রাজ্যের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার তা জানানোর পরই আর মিলনের আর্জিতে সাড়া দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানানো হয়, ওই মামলায় আর কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। আগামী ১২ অক্টোবর ফের মামলাটি শোনা হবে। এর ফলে নন্দীগ্রামে উপনির্বাচনের আগে মিলন প্রধানের জেলমুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে।

Advertisement

২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মিলন প্রধানের বিরুদ্ধে। অতি সম্প্রতি, নন্দীগ্রাম উপনির্বাচনের ঠিক আগে তাঁকে গ্রেপ্তার করা হয় দুটি মামলায়। আগেই প্রত্যাহার হয়েছিল ৫ মামলা। এবার বাকি মামলাও রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে গত সপ্তাহে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জোড়া মামলায় আপাতত আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজত। অর্থাৎ ভোটের আগে প্রচারের এতটুকুও সুযোগ নেই মিলনবাবুর। এই পরিস্থিতিতে সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন জানান, বাকি যে পাঁচটি মামলা রয়েছে মিলন প্রধানের বিরুদ্ধে, তাতে যাতে ‘শোন অ্যারেস্ট’ও না করা হয়, সেই রক্ষাকবচ দেওয়া হোক। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে মামলাটির শুনানিতে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মুখোপাধ্যায় জানান, যে মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে মিলন প্রধান আদালতের দ্বারস্থ হয়েছেন, সেই সবকটি মামলাই প্রত্যাহার করা হয়েছে। এরপরই বিচারপতি জানান, তাহলে আর অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মিলন প্রধানের বিরুদ্ধে। অতি সম্প্রতি, নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By Election) ঠিক আগে তাঁকে গ্রেপ্তার করা হয় দুটি মামলায়। আগেই প্রত্যাহার হয়েছিল ৫ মামলা। এবার বাকি মামলাও রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। যে মামলায় মিলন প্রধান জেলবন্দি, তাতে জামিন মামলার শুনানি এখনও হয়নি। যদি তিনি জামিন পান, তাহলে ভোটের আগেই জেলমুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

Advertisement

আজকের উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘মহামান্য কলকাতা উচ্চ আদালতের আজকের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আদালত জানিয়েছেন, আগামী ১২ই অক্টোবর, ২০২৬ পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানকে নতুন কোনও মামলায় গ্রেপ্তার করা যাবে না। আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল ও শ্রদ্ধাশীল। আমাদের প্রার্থী আজ জেলে বন্দি থাকলেও, নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে আছেন কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা। একজন মিলন প্রধান জেলে থাকলে, নন্দীগ্রামে হাজার জন মিলন প্রধান তৈরি হয়ে মানুষের দরজায় দরজায় প্রচার করছেন।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.