পুজোর আগেই হাওড়ায় (Howrah) পুরভোটের দামামা বেজে গেল! হাওড়া পুরসভার ওয়ার্ডগুলির সংরক্ষণ খসড়া হল। এই খসড়া তালিকায় দেখা যাচ্ছে, ৫০টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ৬৮টি ওয়ার্ড করা হয়েছে। আর ২৩টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া তালিকাটি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনও বিরোধিতা থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জানাতে হবে হাওড়ার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে।
প্রসঙ্গত, হাওড়া পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস করে ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। তৃণমূল জমানায় ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ করার পর ৫০ থেকে বাড়িয়ে ৬৬টি ওয়ার্ড করা হলেও ২০২১ সালে বালিকে আলাদা করে দেওয়া হয়। সেক্ষত্রে হাওড়া পুরসভার আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ৫০টি। এবার ৫০টি ওয়ার্ডকে ভেঙে করা হয়েছে ৬৮টি।
জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি হিসেবে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন থেকেই নানারকম ভোটের সরঞ্জাম ও ভোট যন্ত্র আসতে শুরু করেছে। তবে পুরভোটে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে কাড়াকাড়ি বা যুদ্ধংদেহি যে ভাব থাকে নেতা-কর্মীদের মধ্যে, তা এবারে উধাও।
মমতাপন্থী বা ঋতব্রতপন্থী তৃণমূলের এখনও কোনও হেলদোল নেই। বরং সব আসনেই প্রার্থী দিতে পারবেন কি না, তা নিয়েই চিন্তায় খোদ নেতারা। পালাবদলের পর এবার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ থেকে কাউন্সিলররা আগের মতোই হাওড়া পুরভোটে প্রার্থী হবেন কি না তা নিয়ে আর কেউ ‘রা’ কাড়ছেন না। উপরন্তু হাওড়ায় মমতাপন্থী তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এবার হাওড়া পুরসভার সব ওয়ার্ডে তাঁরা প্রার্থী পাবেন না। অলিখিতভাবে জোট করে পুরভোটে লড়াই করবেন। কিন্তু সেই জোটও কি হবে, সংশয়ে তৃণমূল নেতারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের