Online admission

স্নাতকে ভরতির অনলাইন প্রক্রিয়া শুরু, কতদিন করা যাবে আবেদন?

 কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সব কলেজেই অনলাইনে শুরু স্নাতকে ভরতির প্রক্রিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ০৯:২০

options
link
স্নাতকে ভরতির অনলাইন প্রক্রিয়া শুরু, কতদিন করা যাবে আবেদন?

স্টাফ রিপোর্টার: রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার স্নাতক কোর্সগুলিতে পড়ুয়া ভরতিতে আবেদন গ্রহণের পোর্টাল খুলল শনিবার। চার বছরের স্নাতক পাঠ্যক্রমে ভরতির জন্য আবেদন জমা নেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সব কলেজেই শুক্রবার মধ্যরাত বা শনিবার বিভিন্ন সময়ে পোর্টাল খোলে।

Advertisement

তবে, ভরতি প্রক্রিয়া শুরু হলেও কাটেনি আশঙ্কার মেঘ। কোনও কলেজের আশঙ্কা, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের এক মাস দেরিতে ভর্তির পোর্টাল খোলায় আবেদনপত্র কম জমা পড়বে। আবার স্নাতকের পাঠ‌্যক্রমের নতুন কাঠামোয় মাল্টিপল এক্সিট তথা কোর্স সম্পূর্ণ হওয়ার আগে মাঝপথে পড়ুয়াদের কলেজ ছেড়ে চলে যাওয়ার শর্তে আসন ফাঁকা পড়ে থাকার আশঙ্কাও প্রকাশ করেছে কয়েকটি কলেজ কর্তৃপক্ষ। উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত ভরতির গাইডলাইন অনুযায়ী, ১ জুলাই থেকে ভরতির পোর্টাল খুলবে। আবেদন জমা নেওয়া চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে কলেজগুলিকে। পড়ুয়া ভরতি নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আজ ১১ ঘণ্টা, দরকারে ২৪ ঘণ্টা থেকে সহযোগিতা করব’, ইডি দপ্তর থেকে বেরলেন সায়নী ঘোষ]

১ আগস্ট থেকে শুরু হবে প্রথম সেমেস্টারের ক্লাস। এই সময়সূচির পরেও আসন ফাঁকা থাকলে সংশ্লিষ্ট কলেজ নিজ সিদ্ধান্তে আরও দুই দফায় ভরতির পোর্টাল খুলতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। সব মিলিয়ে ৩১ আগস্টের মধ্যে স্নাতক স্তরের কোর্সগুলিতে পড়ুয়া ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কলেজগুলিকে। উচ্চশিক্ষা দপ্তরের এই গাইডলাইন মেনেই বিএ, বিএসসি, বিকম কোর্সগুলিতে ভরতির পোর্টাল খুলছে। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, ‘‘সকালেই আমাদের ভরতির পোর্টাল খুলে যাবে। তবে, অন্যান্য বছরের তুলনায় ভরতি প্রক্রিয়া মাসখানেক পড়ে শুরু হচ্ছে। আমাদের আশঙ্কা, এর ফলে আবেদনের সংখ্যা কমে যাবে।”

Advertisement

এদিকে, জাতীয় শিক্ষানীতির অনুসারী স্নাতক পাঠ্যক্রমের নয়া কাঠামোর ভিত্তিতে রাজ্যে এবছর থেকেই চালু হচ্ছে চার বছরের স্নাতক অনার্স ডিগ্রি কোর্স। কয়েকদিন আগেই নয়া কাঠামোয় স্নাতক পাঠ্যক্রমে পড়ুয়া ভরতির বিধি প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যাতে মাল্টিপল এক্সিট-এর সুবিধা রাখা হয়েছে। এ প্রসঙ্গে লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, ‘‘দুটো বা চারটে সেমেস্টার শেষে কোনও ছাত্রী সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে বেরিয়ে গেলে তাঁর আসনটি ফাঁকা পড়ে থাকবে। এমনিতেই ভরতির পর ছেড়ে চলে যাওয়ায় অনেক আসন ফাঁকা পড়ে থাকে। মাল্টিপল এক্সিটের কারণে আসন ফাঁকা পড়ে থাকলে ন্যাক-এর ক্ষেত্রে তাঁর নেতিবাচক প্রভাব পড়বে।

[আরও পড়ুন: কোচবিহারে লাগাতার অশান্তি, ভোটের মুখে বাড়ল নিশীথের নিরাপত্তা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.