Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Subhranshu Roy

‘আমার বিশ্বাস শর্মিষ্ঠারা…’, নেপালের বিপর্যয়ে স্ত্রীর নিখোঁজ হওয়া নিয়ে ফের মুখ খুললেন মুকুলপুত্র শুভ্রাংশু?

গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৪১

options
link
‘আমার বিশ্বাস শর্মিষ্ঠারা…’, নেপালের বিপর্যয়ে স্ত্রীর নিখোঁজ হওয়া নিয়ে ফের মুখ খুললেন মুকুলপুত্র শুভ্রাংশু? zoom
বিধ্বস্ত নেপালে আটকে শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়।
Advertisement

নেপাল বিপর্যয়ের (Nepal Disaster) পর কেটে গিয়েছে প্রায় পনেরো দিন। এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। শুভ্রাংশুর বিশ্বাস, সুস্থই রয়েছেন শর্মিষ্ঠারা। তাঁর অনুমান, চিন-তিব্বত সীমান্তের কোথাও হয়তো রয়েছেন শুভ্রাংশু ঘরনি। তাঁর আরও দাবি, বিভ্রান্তিকর নানা তথ্য প্রকাশ্যে এসেছে। তাতেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন নিখোঁজ সদস্যরা। তবে অযথা দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই দাবি তাঁর।

গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ তারিখ রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর (Subhranshu Roy)। বুধবার অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকেই হড়পা বানের কারণে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালের। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাতে দুঃসংবাদের আশঙ্কা করা হচ্ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই মাঝে গত সোমবার রাতে দেখা গেল সস্ত্রীক একটি ছবি ফেসবুকে ডিসপ্লে ছবি হিসেবে পোস্ট করেছেন শুভ্রাংশু। তাৎপর্যপূর্ণ হল সেই ছবির রং। ডিসপ্লেতে সাদা-কালো ছবি ব্যবহার করেছেন শুভ্রাংশু। যা অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। এবিষয়ে শুভ্রাংশুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “এখনও কোনও খবর আসেনি। কেন এমন ছবি পোস্ট করেছে বলতে পারব না।” যদিও দুঃসংবাদে জল্পনা দানা বাঁধার পর ফের তাঁর ডিসপ্লে ছবি বদলে দেন শুভ্রাংশু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.