বঙ্গে SIR
SIR in West bengal

সতর্ক করেছিলেন মমতা, সেই ফর্ম সেভেনের গোরেতেই বাদ লক্ষ লক্ষ ভোটারের নাম!

এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ০৯:২৪

options
link
সতর্ক করেছিলেন মমতা, সেই ফর্ম সেভেনের গোরেতেই বাদ লক্ষ লক্ষ ভোটারের নাম!
গ্রাফিক্স ছবি

৪ মাসের বেশি সময়ের প্রক্রিয়া। স্বপক্ষে-বিপক্ষে একাধিক যুক্তি। রাজনৈতিক টানাপোড়েন। সুপ্রিম হস্তক্ষেপ। অবশেষে প্রকাশিত ভোটার তালিকায় বিশেষ নিবিড়ি সংশোধন প্রক্রিয়ার ‘অর্ধসমাপ্ত’ চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ ভোটারের নাম। তার মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও অন্যান্য ভোটাররা।

Advertisement

এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর দেখা গেল রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে। কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, ফর্ম ৭ অর্থাৎ নাম বাতিলের ফর্ম জমা দেওয়ার পর নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। তবে ফর্ম ৬ ও ৬-এতে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম যুক্ত হয়েছে। ফর্ম ৮ নম্বরে যোগ হয়েছে ৬ হাজার ৬৭১ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এসআইআর পর্বে একাধিকবার ফর্ম ৭ নিয়ে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করছিলেন সাবধানও। অভিযোগ উঠে, তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দিতে বিজেপি ব্যাপক হারে ভুয়ো ফর্ম ৭ ব্যবহার জমা দিয়েছে। বিজেপিকর্মীর গাড়িতে পাওয়া গিয়েছিল প্রচুর ফর্ম ৭। অভিযোগ ওঠে, জীবিতদের মৃত বানিয়ে ফর্ম সেভেন জমা দিচ্ছে বিজেপি। তারপর তালিকা প্রকাশের পর দেখা গেল, ৭ নম্বর ফর্ম জমা করে বাদ গিয়েছে ৫ লক্ষেরও বেশি ভোটারদের নাম।

Advertisement

এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিজেপির অভিযোগ ছিল, রোহিঙ্গায় ভরে গিয়েছে রাজ্যে। অনুপ্রবেশ ঘটেছে। ভোটার তালিকা প্রকাশের পর কতজন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ধরা পড়েছে সেই বিষয়ে কোনও উত্তর দিতে পারেনি কমিশন। এমনকী কতজনের নাম বাদ গিয়েছে সেই তথ্য স্পষ্ট করে জানায়নি কমিশন। যোগ-বিয়োগের পর বোঝা যাচ্ছে কত জনের নাম বাদ পড়েছে। তবে এই তালিকা ‘অর্ধসমাপ্ত’। এখনও ৬০ লক্ষের অধিক ভোটারের নাম বিচারাধীন। এখান থেকে অনেকের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.