২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি নিয়োগ মামলার শুনানিতে নিজের অবস্থান স্পষ্ট করল এসএসসি। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন:
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দাঁড়িয়ে রাজ্যের তরফে এদিন আদালতে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানান, নিয়োগ দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্য সরকারের। তাই পরবর্তীকালে নিয়োগে কোনও দুর্নীতির জায়গা নেই। ২০২৫ সালের নিয়মানুযায়ী দ্বিতীয় এসএলএসটি নিয়োগ হবে। বলে রাখা ভালো, তৃণমূলের জমানায় ২০১৬ সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। ফের নতুন করে নিয়োগ করতে বলা হয়। মামলাকারীরা জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সে বছরের নিয়ম মেনেই করতে হবে। ২০২৫ সালের নিয়মানুযায়ী ২০১৬ সালের নিয়োগ হতে পারে না। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর হাই কোর্টের তরফে এসএসসি-র অবস্থান স্পষ্ট করতে বলা হয়। সেই অনুযায়ী শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিজেদের অবস্থান স্পষ্ট করে এসএসসি।
এদিন আদালতে ওবিসি সংরক্ষণের বিষয়টিও ওঠে। অন্যান্য অনগ্রসর শ্রেণির ১৭ শতাংশ আসন সংরক্ষিত ছিল। ২০১০ সালের পর ৫ লক্ষের শংসাপত্র বাতিল করে হয়। তবে বর্তমানে নতুন নিয়ম লাগু হয়েছে। সংরক্ষণ কমিয়ে ৭ শতাংশ করা হয়। সেই বিষয়টিও এবার নিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বলেই জানান বিচারপতি। সেক্ষেত্রে রাজ্য সরকার এবং এসএসসিকে সমন্বয়সাধন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলেও জানান বিচারপতি সিনহা। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ