অর্ণব আইচ: বিয়েবাড়ির পড়ে থাকা খাবার জোগাড় করতে এসে যৌন নির্যাতনের শিকার হল ৬ বছরের এক নাবালিকা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ তারাতলা রোডে এই ঘটনাটি ঘটে। পশ্চিম বন্দর থানার পুলিশ তদন্ত শুরু করে শেখ দানিশ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, গার্ডেনরিচের বাসিন্দা ওই শিশুটি তার অন্যান্য সঙ্গীদের মতো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যায়। সেখানে যে খাবার বেঁচে থাকে সেই খাবার তারা খায়। বাড়িতেও নিয়ে যায়। এ রকমই তারাতলা রোডের উপর একটি অনুষ্ঠান বাড়িতে রাতে গিয়েছিল শিশুটি। দানিশ নামে ওই যুবকের তা চোখে পড়ে। সেই শিশুটিকে খাবার দেওয়ার নাম করে ভিতরে ডেকে নেয়। অনুষ্ঠান বাড়ির লাগোয়া একটি বাথরুমে তাকে নিয়ে যায়। সেখানেই তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে। মা তাকে জিজ্ঞাসা করলে ঘটনার বিস্তারিত খুলে বলে।
[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী যেখানে বলবেন আলোচনায় রাজি আছি’, সংঘাতের মাঝে সমঝোতার সুর রাজ্যপালের]
রাতেই শিশুটিকে নিয়ে মা চলে যান গার্ডেনরিচ থানায়। সেখানেই তিনি অভিযোগ দায়ের করেন। যেহেতু পশ্চিম বন্দর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে, গার্ডেনরিচ থানার পক্ষ থেকে সেটি ওই থানাকে জানানো হয়। তদন্তে নেমে শুক্রবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতা শিশুকন্যার শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, হুঁশিয়ারি পার্থর]
নারী নির্যাতনের ঘটনা দেশজুড়েই বাড়ছে। সম্প্রতি হায়দরাবাদ থেকে বিহার, উন্নাও – সর্বত্র ধর্ষণের পর যেভাবে প্রমাণ লোপাট করতে নিগৃহীতাদের হত্যা বা হত্যার চেষ্টা হয়েছে, সেসব ক্ষেত্রেই পুলিশ বেশ তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। কলকাতার ঘটনাগুলিতেও একইরকম তৎপর হয়ে পুলিশ কাজ করবে বলে আশা সকলের। এক্ষেত্রে গার্ডেনরিচ পুলিশের ভূমিকা কী হতে চলেছে, তাও দেখার বিষয়।
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার