নেশায় ডুবে গিয়েছে বাংলা। নাবালিকার বিয়ে ও গর্ভবতী হওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ জম্মু ও কাশ্মীরের সঙ্গে প্রতিযোগিতা করছে। মঙ্গলবার পবিত্র সম্বৎসরী দিবস উপলক্ষে ভবানীপুরের জৈন মন্দিরে এসে একথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাংলা বরবাদ হয়ে গিয়েছে, কাশ্মীরের সঙ্গে কমপিটিশন করছে”। বাংলার সমাজসংস্কারে জৈন কমিউনিটিকে এগিয়ে এসে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে একটি রোডম্যাপও চান তিনি।
আরও পড়ুন:
শুভেন্দু আরও জানান, বাংলাকে দূষিত করে দেওয়া হয়েছে। প্রতিদিন রাজ্যের প্রায় প্রত্যেক এলাকায় প্রচুর মাদক উদ্ধার হচ্ছে। গোটা বাংলায় নেশা ছড়িয়ে পড়েযে। নাবালিকার বিয়ে ও গর্ভবতী হওয়ার হার পশ্চিমবঙ্গে অনেক বেশি। কাশ্মীরের সঙ্গে প্রতিযোগিতা করছে বাংলা। তাই সমাজ সংস্কারের জন্য যাতে জৈন সমাজ এগিয়ে আসে সেই বার্তাই দেন মুখ্যমন্ত্রী। কাউন্সেলিং, ভগবানের কথা প্রচার করে সমাজে শান্তি ফিরিয়ে আনার কথাও বলেন শুভেন্দু। দুর্গাপুজোর পরে একটি মিটিং করে সমাজ সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ দেন তিনি।
জৈন কমিউনিটির সদস্যদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “সমাজ সংস্কার করতে সরকারের সঙ্গে হাত মিলিয়ে জৈন সমাজের কাজ করা উচিত। এর জন্য একটি রোডম্যাপ তৈরি করে নিন। দুর্গাপুজোর পরে মিটিং করে আপনারা একটি রোডম্যাপ তৈরি করে সরকারকে দিন।” এদিন সমাজে শান্তি ফেরাতে জৈন কমিউনিটির সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। তাঁর কথায়, “আমি আপনাদের লোক। সরকার আপনাদের। এটাই মেনে চলুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট