শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। চলতি মাসের ৫ তারিখ বাতিল একাধিক ট্রেন। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল জানিয়েছে, বরানগর রোড ও দক্ষিণেশ্বরের মধ্যবর্তী রেল ওভার ব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। ১০ ঘণ্টার কাজ চলবে। শনিবার রাত ১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত কাজ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছে, ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৬টি ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। ৩১৩১৩ ও ৩১৩১৯ আপ ও ডাউন ৩১৩১৬ ও ৩১৩২০ শিয়ালদহ-কল্যাণী লোকাল বাতিল করা হয়েছে। আপ ৩১৪৭১ বিধাননগর রোড-নৈহাটি লোকালও বাতিল। আপ ও ডাউন মিলিয়ে দু’টি শিয়ালদহ হাবরা লোকাল বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকছে আপ ও ডাউন মিলিয়ে তিনটি নৈহাট-ব্যাণ্ডেল লোকালও।
অনেকগুলি এক্সপ্রেস ও মেল ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দমদম নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নৈহাটি-দমদম হয়ে ডাইভারশন করা হয়েছে ডাউন দার্জিলিঙ মেল। তালিকায় রয়েছে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ,পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ,আগ্রা ক্যান্ট -কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ- রাজধানী এক্সপ্রেস।
কাজ চলাকালীন ব্রিজের নিচের অংশে যানবাহন চলাচলও বন্ধ থাকবে। যাত্রীদের ওই নির্দিষ্ট এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, “রেলেরওয়ের পরিকাঠামোর সর্বোচ্চ মান বজায় রাখতে গার্ডার পরিবর্তনের জন্য এই ব্লক অত্যন্ত জরুরি। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কাজের জন্য সপ্তাহান্তের সময়টি বেছে নেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী
-
জমির কারবারে বিবাদ থেকেই কি বোলপুরে খুন বিজেপি নেতা? গ্রেপ্তার ২ সন্দেহভাজন