WB Assembly

বিধানসভায় বেনজির! ‘আসল’ তৃণমূল নিয়ে ধন্দ কাটাতে পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি

সূত্রের খবর, আগামী ৫ জুলাই পিএসি ছাড়াও বিধানসভায় তিনটি কমিটিতে নির্বাচন হবে।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:৪৭

options
link
বিধানসভায় বেনজির! ‘আসল’ তৃণমূল নিয়ে ধন্দ কাটাতে পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি
'আসল' তৃণমূল নিয়ে ধন্দ কাটাতে বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে এবারের বিধানসভা। বিরোধী দলে আড়াআড়ি ভাগ, দলের প্রতীক-তহবিল নিয়ে লড়াই, বিরোধী দলনেতা নিয়ে আইনি টানাপোড়েনের জেরে ‘আসল’ তৃণমূল কারা, তা নিয়ে রীতিমতো পরীক্ষার পালা। এর জেরে এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে বেনজির ভোটাভুটির পথে হাঁটতে হচ্ছে। আগামী ৫ জুলাই নির্বাচন। পিএসি ছাড়াও তিনটি কমিটির চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে।

Advertisement

বিধানসভা সূত্রে খবর, ৩০ জুন পর্যন্ত এই পদে মনোনয়ন দিতে পারেন বিধায়করা। ১ জুলাই স্ক্রুটিনি, ২ জুলাই বিকেল ৩টের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ। ৫ জুলাই ভোট। তাতে অংশ নেবেন শুধুমাত্র বিরোধী বিধায়করা অর্থাৎ কংগ্রেস, সিপিএম, আইএসএফের ৮৭ জন বিধায়ক। প্রত্যেক কমিটির নির্বাচিত সদস্য সংখ্যা ২০। সূত্রের খবর, পিএসি চেয়ারম্যান পদে এগিয়ে ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফিরহাদ হাকিমকে এই দায়িত্ব দেওয়ার পক্ষে দল।

সাধারণত রীতি অনুযায়ী, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটির মতো বেশ কিছু সংগঠনের রাশ থাকে বিরোধীদের হাতে। বিরোধী দল মনোনয়নের ভিত্তিতে এই পদের চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করে। এযাবৎকাল ধরে এটাই হয়ে এসেছে। তবে এবার তৃণমূল বিরোধী আসনে বসার পর নজিরবিহীনভাবে দলে অভ্যন্তরীণ ভাঙন শুরু হয় এবং ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে নস্যাৎ করে ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল হয়। সংখ্যাধিক্যের প্রমাণ দেখিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার তকমা ছিনিয়ে নেন। কিন্তু ঋতব্রত শিবিরের এই পদক্ষেপকে রুখতে পালটা আইনি পথে হাঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আপাতত বিরোধী দলনেতার ঠিক কে, সেই বিচার আদালতের বিবেচনাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর এই নজিরবিহীন পরিস্থিতিতে ধাঁধা কাটাতেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি-সহ চার কমিটির চেয়ারম্যান বেছে নিতে ভোটাভুটি হতে চলেছে। বিধানসভা সূত্রে খবর, ৩০ জুন পর্যন্ত এই পদে মনোনয়ন দিতে পারেন বিধায়করা। ১ জুলাই স্ক্রুটিনি, ২ জুলাই বিকেল ৩টের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ। ৫ জুলাই ভোট। তাতে অংশ নেবেন শুধুমাত্র বিরোধী বিধায়করা অর্থাৎ কংগ্রেস, সিপিএম, আইএসএফের ৮৭ জন বিধায়ক। প্রত্যেক কমিটির নির্বাচিত সদস্য সংখ্যা ২০। সূত্রের খবর, পিএসি চেয়ারম্যান পদে এগিয়ে ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফিরহাদ হাকিমকে এই দায়িত্ব দেওয়ার পক্ষে দল। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির থেকে কাকে এই ভোটে প্রার্থী করা হবে, তা স্পষ্ট নয়। তবে এই প্রথমবার চার চারটি কমিটির চেয়ারম্যান ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চলেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.