ভরদুপুরে অন্ধকার! আকাশ কালো করে বৃষ্টি মহানগরে। স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শুধু বৃষ্টি নয় সঙ্গে বয়ছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুধু কলকাতা নয়, জেলাতেও বৃষ্টি হয়েছে। তাতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমেছে অনেকটা। ভ্যাপসা গরম থেকে মুক্তি আমজনতার!
আরও পড়ুন:
চলতি বছরে বর্ষার গতি ধীর! তবে উত্তরবঙ্গে ঢুকেছে মৌসুমি বায়ু। মঙ্গলবার সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে।
এ দিন বিকেলে কলকাতার আকাশ কালো করে আসে মেঘ। প্রথমে ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বৃষ্টি। মাঝে মধ্যে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা-সহ নদিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, কিছু জেলায় কালবৈশাখীর সর্তকতাও থাকছে। অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার কথা জানানো হয়েছে।
চলতি বছরে বর্ষার গতি ধীর! তবে উত্তরবঙ্গে ঢুকেছে মৌসুমি বায়ু। মঙ্গলবার সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে। জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’