By election

পুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা

কবে উপনির্বাচন, ফলপ্রকাশই বা কবে? ঘোষণা করল নির্বাচন কমিশন।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৮:৪১

options
link
পুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা

পুজোর আগে ফের ভোটের দামামা রাজ্যে। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। অক্টোবরের শুরুতেই উপনির্বাচন হবে। ফলাফলও একই সময়ে ঘোষণা করা হবে। আর বিধায়কশূন্য নয়। পুজোর আগেই নতুন জনপ্রতিনিধি পাচ্ছেন দুই কেন্দ্রের ভোটাররা। 

Advertisement

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী,  আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ। সেইমতো ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা-প্রত্যাহারের দিনক্ষণও জানা যাবে সেসময়। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে কোন শিবির থেকে কারা লড়বেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। খুব শিগগিরই প্রার্থীদের নাম জানা যাবে। 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী,  আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ। সেইমতো ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা-প্রত্যাহারের দিনক্ষণও জানা যাবে সেসময়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে  ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনিও নিয়ম মেনে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। সেখানে নিজের ছেলেকে প্রার্থী করবেন বলে ঠিকও করে ফেলেন হুমায়ুন। সেইমতো ৬ অক্টোবর এই কেন্দ্রেও উপনির্বাচন হবে। দুই কেন্দ্রেই উপনির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৯ অক্টোবর। আগেই এই দুই কেন্দ্রে রেকর্ড মার্জিনে বিজেপির জয়ের চ্যালেঞ্জ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই চ্যালেঞ্জ কতটা কার্যকর হয়, তা জানা যাবে মাত্র একমাস পরই।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.