রাতেই অতিগভীর নিম্নচাপ রূপেই স্থলভাগে ঢুকেছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি। আজ, বৃহস্পতিবার সকালে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টা অতিগভীর নিম্নচাপের তীব্রতা বজায় থাকবে। ২৪ ঘণ্টা পরে সেটি শক্তি হারিয়ে দুর্বল হবে বলেই পূর্বাভাস। তার জেরেই এ দিন পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। ৬ জেলায় জারি কমলা সতর্কতা!
আরও পড়ুন:
শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারীবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
এ দিন সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। রোদের দেখা মিললেও বৃষ্টি থামবে না বলেই পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ৬ জেলায় অতিভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়াতেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবারও বৃষ্টি হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারীবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র-শনিতে বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টির ব্যাপকতা কমবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আদানির হাসপাতালে ১০০০ শয্যা গরিবদের জন্য! ‘ভাতা-তোষণে’ মমতাকে বিঁধে উন্নয়নের আহ্বান শুভেন্দুর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর