Homemade Glow Face Pack

চাল-লবঙ্গের ফেসপ্যাকে লুকিয়ে গ্লাস স্কিনের রহস্য, ১০ মিনিটেই জেল্লা! মেকআপের দরকারই নেই

একবার আয়ত্ত হয়ে গেলে যখন তখন বানিয়ে ফেলা যাবে এই ফেসপ্যাক। আর ব্যবহারের মাত্র ১০ মিনিটের মধ্যেই ত্বক হয়ে উঠবে রূপ লাবণ্যে ভরপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:৩৯

options
link
চাল-লবঙ্গের ফেসপ্যাকে লুকিয়ে গ্লাস স্কিনের রহস্য, ১০ মিনিটেই জেল্লা! মেকআপের দরকারই নেই
এআই দ্বারা নির্মিত চিত্র।

একগাদা প্রসাধনী ব্যবহার করতে ভালোবাসেন না, কিন্তু পুজোর আগেই ‘গ্লাস স্কিন’ পেতে ইচ্ছে করে? তেমন হলে ঘরে থাকা উপাদান দিয়েই বানিয়ে ফেলা যাবে ফেসপ্যাক। চিন্তা নেই, অনেক রকমের উপকরণের দরকার পড়বে না। পদ্ধতিও একেবারে সহজ। একবার আয়ত্ত হয়ে গেলে যখন তখন বানিয়ে ফেলা যাবে। আর ব্যবহারের মাত্র ১০ মিনিটের মধ্যেই ত্বক হয়ে উঠবে রূপ লাবণ্যে ভরপুর ।

Advertisement

এই প্রসাধনীর পোশাকি নাম ‘রাইস অ্যান্ড ক্লোভ গ্লো জেল’। বানানোর জন্য প্রয়োজন পড়বে চাল, লবঙ্গ ও অ্যালোভেরা জেল। কীভাবে বানাবেন? জেনে নেওয়া যাক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Get glass-like glowing skin iwith homemade face pack

Advertisement

একবার মাখার জন্য পর্যাপ্ত ফেসপ্যাক (Homemade Glow Face Pack) বানাতে ২ টেবিলচামচ চাল ভালো করে ধুয়ে নিন। একটি ছোট সসপ্যানে চাল, এক কাপ জল ও একটি গোটা লবঙ্গ দিয়ে অল্প আঁচে ফুটতে দিন। চাল যতক্ষণ না একেবারে নরম হয়ে যাচ্ছে এবং জলের সঙ্গে মিশে জেলির মতো ঘন হয়ে যাচ্ছে, ততক্ষণ ধীরে ধীরে ফুটতে দিন।

চাল ও জলের মিশ্রণ তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর লবঙ্গটি তুলে ফেলে, মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ জেল তৈরি করুন। ১ টেবিলচামচ রাইস জেলের সঙ্গে ১ চা-চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল হলে, তাতে যেন কৃত্রিম উপাদান বা গন্ধ যোগ করা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর জেলের একটি পাতলা স্তর মুখে লাগান। চোখের চারপাশের অংশ এড়িয়ে চলুন। জেলটি ত্বকে প্রায় ১০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর যেকোনও একটি হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই জেল ত্বককে সাময়িকভাবে নরম ও মসৃণ করে তুলবে। মুখ অনেকখানি সতেজ ও উজ্জ্বল হয়ে উঠবে অল্প সময়ের মধ্যেই। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে লবঙ্গ থেকে জ্বালা বা অস্বস্তি হতে পারে। তাই মুখে লাগানোর আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। কোনও জ্বালা, চুলকানি বা লালচে ভাব হলে ব্যবহার করবেন না। এই জেল কখনওই সারারাত মুখে মাখিয়ে রেখে দেবেন না।

ঘরে তৈরি করা বলে এতে কোনও প্রিজারভেটিভ মেশানোর প্রশ্ন আসছে না। তাই তৈরি করার পর ফ্রিজে বড়জোর ২৪–৪৮ ঘণ্টা রাখা যেতে পারে। তার চাইতে বেশিদিনের পুরনো হলে ব্যবহার না করাই ভালো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.