Favourite Lipstick Shade

উজ্জ্বল লাল নাকি কোমল ন্যুড? পছন্দের লিপস্টিকই বলে দেবে আপনি কেমন মানুষ

প্রসাধনী কিনতে গেলে, কোন ধরনের লিপস্টিক শেডেই বারবার চোখ আটকায় তা ভেবে দেখেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২০:১৪

options
link
উজ্জ্বল লাল নাকি কোমল ন্যুড? পছন্দের লিপস্টিকই বলে দেবে আপনি কেমন মানুষ
লিপস্টিকপ্রেমীদের মনের হদিশ জানাবে তাদের পছন্দের প্রসাধনী।

লিপস্টিকপ্রেমীদের কাছে এ কেবল মেক-আপের অঙ্গ নয়। বরং ব্যক্তিত্ব প্রকাশের এক ভঙ্গি বলা চলে। পোশাকের সঙ্গে মানানসই হবে, এমন লিপস্টিক তো বাছবেন বটেই। তবে অনেক সময়েই দেখা যায়, কোনও কোনও মানুষের বিশেষ পছন্দের কিছু লিপস্টিক শেড থাকে। ঠোঁট রাঙানোর এই প্রসাধনী সংখ্যায় যত বেশিই কেনেন না কেন, রঙের ক্ষেত্রে পক্ষপাতিত্ব থাকেই।

Advertisement

মনোবিদরা বলেন, পছন্দের লিপস্টিক শেড (Favourite Lipstick Shade) দিয়েও নাকি বুঝে ফেলা যায় মানুষটিকে! এই যুক্তির ভিত্তিতে কোনও অকাট্য প্রমাণ দেওয়া যায় না ঠিকই, তবে দেখতে বসলে দেখা যায়, অনেক ক্ষেত্রেই মিলে যাবে এমন দাবি!

Advertisement

Is Your Favourite Lipstick Shade a Reflection of Your Personality?

Advertisement

বোল্ড রেড
লাল লিপস্টিক নিয়ে ছুৎমার্গ নেহাত কম নেই মানুষের। অনেকেই মনে করেন, একটা বয়সের পর আর এমন উজ্জ্বল শেড পরা যায় না। অনেকে মনে করেন, লাল লিপস্টিক যারা পরে, তারা আত্মম্ভরী। অন্যের ভালো-মন্দের তোয়াক্কা করেন না। আদতে তা নয়। লাল লিপস্টিক ভালোবাসে যারা, তারা আসলে আত্মবিশ্বাসী। নিজেকে প্রকাশ করতে ভয় পায় না। অন্যের পছন্দকে সম্মান করলেও নিজেকে অবহেলা করে না তার জন্য। লালকে তাই বরং সাহসের রঙ বলা চলে।

চিয়ারফুল পিঙ্ক
গোলাপি উচ্ছ্বলতার রঙ। আজন্ম শৈশবের কোমল হৃদয় লালন করতে পারার রঙ। তাই লিপস্টিকের ক্ষেত্রে এই রঙ যারা ভালোবাসে, দেখা যায় তারা অন্যদের চাইতে সংবেদনশীল। কোমলমতি। সহজেই দুঃখ পেয়ে যান। আবার ভালোবাসেন যখন, তখন উজাড় করে দেন নিজের সবটুকু।

সাটেল ব্রাউন
বাদামি, খয়েরী বা মেরুন রঙা লিপস্টিক যারা ভালোবাসে, তারা আবার গোলাপিপ্রেমীদের একেবারে উলটো! চাপা স্বভাবের। অন্তর্মুখী বলা চলে। তাকে সবাই দেখুক, এমনটা একেবারেই চায় না এরা। বরং নিজের গতিতে এগিয়ে চলাই পছন্দের। ব্রাউন শেডের লিপস্টিক সবসময়েই রয়েছে তার হাতব্যাগে। বাড়াবাড়ি নয়, আভিজাত্যই এদের সাজের মূলমন্ত্র।

ক্লাসি ন্যুড
ন্যুডের হালকা-গভীর নানা ধরনের শেড যাদের পছন্দ, যাদের বোঝা নেহাত সহজ নয়! এই হয়তো প্রাণপ্রাচুর্যে ভরপুর, আবার এই নিজেকে লুকিয়ে নিচ্ছে সবার থেকে। সবার মাঝে থেকেও নিজেদের নিয়ে তারা অত্যন্ত সচেতন। সাজের ‘এ’ থেকে ‘জেড’ ইতিমধ্যেই রপ্ত করেছে তারা। তবে কেবল নিজেদের নয়, উলটোদিকে থাকা মানুষটার মনের হালহদিশও তারা বুঝতে ফেলতে পারে মুহূর্তে!

Is Your Favourite Lipstick Shade a Reflection of Your Personality?

এছাড়াও এক দল লিপস্টিকপ্রেমী রয়েছে, যারা চলতি পথের যাত্রী নয় একেবারেই। প্রচলিত সব রঙ ছেড়ে যাদের নিত্যনতুন মন মজে হলুদ, নীল, বেগুনি, সবুজের মতো অদ্ভুত শেডে। এরা সৃজনশীল। নিজের মর্জির মালিক। কেবল সাজ নয়, জীবনের সবক্ষেত্রেই এরা এক্সপেরিমেন্টে বিশ্বাসী!

আপনি কোন দলে পড়েন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.