সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) কালে বাইরের যা পরিস্থিতি, তাতে বিশেষ প্রয়োজন না থাকলে না বেরনোই মঙ্গল। তার চেয়ে বরং বাড়িতেই উইকএন্ড চুটিয়ে উপভোগ করুন। টেলিভিশনের পাশাপাশি ওয়েব দুনিয়া তো রয়েছেই। তারপর উপরে আবার ভরা আইপিলের (IPL) মরশুম। চোখের বিনোদনের পাশাপাশি স্বাদেও মনোরঞ্জন করতে পারেন। একটু ভিন্ন স্বাদে নিজের রসনাতৃপ্তি ঘটাতেই পারেন। তার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না। অল্প কিছু উপাদানে বাড়িতেই তৈরি করে নিয়ে পারেন সুস্বাদু ‘চিকেন পোটলি’ (Chicken Potli)। দেখে নিন রেসিপি।
উপকরণ-
মুরগির মাংস
পিঁয়াজ
কাঁচা লঙ্কা
রসুন
আদা
সুগন্ধী গুঁড়ো
সয়া সস
অয়স্টার সস
স্প্রিং অনিয়ন
ফিলো শিট (এর বদলে বাড়িতে পাতলা ময়দার লেচি বেলে নিতে পারেন)
স্বাদ মতো নুন

[আরও পড়ুন: ডিমের একঘেয়ে পদ খেয়ে মুখ ব্যাজার? সহজে চটজলদি এগুলো রেঁধে দেখুন তো]
পদ্ধতি –
প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ তেল দিন। একটু গরম হলে তাতে কুচো করে কাটা পিঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। তাতে ছোট ছোট করে কাটা মাংসের টুকরোগুলো দিয়ে দিন। বাকি মশলা আর নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর সসগুলো দিন। সেটা কিছুক্ষণ নাড়তে থাকুন। একটি বাটিতে মিশ্রণটি নামিয়ে রেখে ঠান্ডা হতে দিন।
এবার ফিলো শিটগুলো নিন। হাতের পাতায় রেখে আঙুল দিয়ে গোলাকার করে নিন। তার মাঝখানে পরিমাণ মতো মাংস আর মশলার পুর দিন। এবার স্প্রিং অনিয়নকে সূতোর মতো ব্যবহার করে থলের আকারে ভালভাবে বেঁধে নিন। আবার কড়াইয়ে তেল দিন। তা গরম হলে মাঝারি আঁচে ৫ থেকে ৬ মিনিট এই ‘পোটলি’ গুলো ভেজে নিন। একটু প্লেটে পছন্দের সসের সঙ্গে ছুটির বিকেলে পরিবেশন করুন। আপনার হাতের জাদুতে মুগ্ধ হবেন প্রিয় জনেরা।

[আরও পড়ুন: ক্লান্তি দূর করতে এই ৬ জিনিস মেশানো কফির কাপে চুমুক দিচ্ছেন? হতে পারে সর্বনাশ]
সর্বশেষ খবর
-
বাপ কা বেটা! অবিকল শেহওয়াগের মতোই একের পর এক শট ছেলের, ভাইরাল ভিডিও
-
দাপুটে শাহজাহান এখন গুটিয়ে কেঁচো! ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ‘ডিম থেরাপি’ জনতার
-
সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকে মুছে ফেলছেন না তো! বুঝবেন কীভাবে?
-
স্ত্রী, কন্যা-সহ ‘আত্মঘাতী’ অন্ধ্রের ইঞ্জিনিয়র, ধর্মান্তরণের ভয়? অভিযুক্ত শুটিং কোচ সাদিক খান
-
‘কমিউনিস্টরা দুর্গাপুজো শব্দটাই বাদ দিয়েছিল’, বামেদের শারদোৎসবের তীব্র বিরোধিতা দিলীপের