মিষ্টি যেন ব্যাজার দমবন্ধ জীবনে খোলা জানালার মতো! মিষ্টি খাওয়ার ইচ্ছে হওয়া অপরাধ নয়। বরং হাজার ক্লান্তির মাঝে, মানসিক চাপ কাটাতে অথবা ভরপেট খাওয়ার শেষে মিষ্টি না হলে চলেই না অনেকের। কিন্তু যখন তখন সুইট ক্রেভিংসের (Sweet Cravings) ডাকে সাড়া দিলে আখেরে শরীরের ক্ষতিই তাতে। ডায়েটেশিয়ানরা বলেন, মিষ্টি একেবারে বাদ না দিয়ে তুলনামূলক স্বাস্থ্যকর কিছু বিকল্প বেছে নেওয়ার কথা। কেমন? জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:

১. টাটকা ফল
মিষ্টি খাওয়ার ইচ্ছে মেটাতে ফল হতে পারে সবচাইতে সহজ বিকল্পগুলির একটি। কলা, আপেল, আম, বেরি-সহ বিভিন্ন ফলে প্রাকৃতিক মিষ্টতা থাকার পাশাপাশি থাকে ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট। সরাসরি ফল খেতে পারেন অথবা বিভিন্ন ফল ছোট টুকরোয় কেটে, একসঙ্গে মিশিয়ে ফ্রুট বোল তৈরি করতে পারেন।
২. ডার্ক চকোলেট
চকোলেট খেতে ইচ্ছে করলে অল্প পরিমাণ ডার্ক চকোলেট বেছে নিন। সাধারণ মিল্ক চকোলেটের তুলনায় বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেটে সাধারণত চিনি কম থাকে। থাকে সামান্য পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্টও। তবে এটিও স্বল্প পরিমাণেই খাওয়া ভালো।
৩. টক দইয়ের সঙ্গে ফল ও বাদাম
সাধারণ টক দইয়ের সঙ্গে ছোট করে কাটা টাটকা ফল, সামান্য মধু এবং কয়েকটি বাদাম ভেঙে নিয়ে মিশিয়ে খেলে পেট-মন দুইই ভরে। দই থেকে প্রোটিন ও ক্যালশিয়াম পায় শরীর। অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে এতে।

৪. খেজুর ও ড্রাই ফ্রুটস
রিফাইন্ড সুগার বদলে ঘরে আনুন খেজুর। এতে ফাইবার থাকে বলে দ্রুত এনার্জিও পাওয়া যায়। সরাসরি খেতে পারেন অথবা স্মুদি তৈরিতে ব্যবহার করতে পারেন। কিশমিশ ও ফিগের মতো ড্রাই ফ্রুটও মিষ্টি খাবারের বিকল্প হতে পারে।
৫. ফল-ভর্তি স্মুদি
পছন্দের মিষ্টি ফলের সঙ্গে দুধ বা দই, সামান্য মধু ও খেজুর ব্লেন্ডারে দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। জলখাবারে খেতে চাইলে ওটস, বাদাম বা সুপারফুড হিসেবে সূর্যমুখী বা কুমড়োর বীজ যোগ করা যায়। এতে যে আলাদা করে চিনি দেওয়া নেই, মুখে দিলে বুঝতেই পারবেন না।

৬. ঘরোয়া ‘এনার্জি লাড্ডু’
ওটস, বাদাম, পছন্দসই বীজ (সুপারফুড) এবং খেজুর একসঙ্গে গ্রাইন্ড করুন। মাখো মাখো মিশ্রণটি থেকে হাতে করে লাড্ডু বানিয়ে নিন। খেলেই মিলবে চটজলদি এনার্জি। খেজুর মিষ্টতা দেয়, অন্যান্য উপাদান থেকে পাওয়া যায় ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন, যাতে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে হাতের কাছে এই লাড্ডু থাকে।
৭. কলা ও পিনাট বাটার
পাকা কলার টুকরোর উপর অল্প পিনাট বাটার মাখিয়ে খেতে পারেন। প্রোটিন ও হেলদি ফ্যাট ভরপুর রয়েছে এতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে ‘চাপ’ দমকলের, মাঝরাতেই বিদেশ পাড়ি অভিষেকের
-
‘বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে’, কুয়েতে পরিচারিকার কাজ করতে যাওয়া তামিল মহিলার ভিডিও ভাইরাল!
-
‘বিগ বস’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি? অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে জানিয়েই দিলেন শন
-
ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট কেটে মিলল মোহনবাগানের! ডার্বি বিভ্রান্তির সমাধান জানাল আইএফএ
-
বেলগাছিয়া স্টেশনে থমকে গেল মেট্রো! ‘আগুন আগুন’ চিৎকারে লাফ যাত্রীদের