সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে লাটে উঠেছে রেস্তরাঁর ব্যবসা। লকডাউনের পরও সেই মন্দা কাটছে না। তাই গ্রাহক টানতে রেস্তরাঁয় বদলাচ্ছে মেনুকার্ড। বাজারে আসছে নিত্যনতুন রান্না। তবে সেসব চেখে দেখতে কজন সেখানে আসছেন, সেটা আলোচনা সাপেক্ষ। এমন পরিস্থিতিতে মাস্ক পরোটা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল হায়দরাবাদের এক রেস্তরাঁ। এবার সেই পথে হেঁটে মাস্ক নান ও করোনা কারি বানিয়ে ফেলল যোধপুরের এক রেস্তরাঁ বেদিক কুইসিন। গ্রাহক আসুক না আসুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পদগুলির ছবি।
Corona Curry and Mask Naan. It happens only in India. pic.twitter.com/EIyd1W1Nv2
Advertisement— KaptanHindustan (@GautamTrivedi_) July 31, 2020
Advertisement
[আরও পড়ুন :লকডাউনে দেশে রেকর্ড গড়ল বিরিয়ানি, বিক্রি হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্লেট]

কেন এমন উদ্যোগ? এ প্রসঙ্গে বেদিক কুইসিনের মালিক অনিল কুমার বলেন, “আমাদের রেস্তরাঁয় নিরামিষ খাবার মেলে। লকডাউন চলছিল বলে বিশেষ অর্ডার আসেনি। ব্যবসায়ও লাভ হয়নি। এখন রেস্তরাঁ খুললেও মানুষ ভয় পাচ্ছে। তাই নতুন কিছু করার কথা ভেবেছি।” পাশাপাশি সচেতনতা বাড়াতেও মাস্কের আকারে পরোটা তৈরির পরিকল্পনা করা হয়েছে। আর তার দোসর হয়েছে করোনা কারি।
Mask-shaped naan with ‘corona-curry’!
Kha lo fraaands😂 pic.twitter.com/dWriTv60FC
— NationFirst#SAFFRON (@Nationfirst0012) July 31, 2020
[আরও পড়ুন : OMG! খাবারের পাতেও মাস্ক? করোনা আবহে স্পেশ্যাল মেনু এনে তাক লাগাল এই রেস্তরাঁ]
কেমন দেখতে এই করোনা কারি? ঝালঝাল কারির মধ্যে রয়েছে বড় বড় করোনা ভাইরাস। তবে তা দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ওই করোনা ভাইরাসগুলি স্রেফ কোফতা। রেস্তরাঁর মালিক জানাচ্ছেন, ছানার কোফতা গোল গোল করে কেটে তার চারপাশে ছানারই তৈরি কাঁটার মতো অংশ জুড়ে দেওয়া হয়েছে। ওই করোনার কোফতা দিয়েই মাস্ক নান খেতে হবে। সে মাস্ক আবার সাধারণ নয়। তিন স্তরের ফ্যাব্রিক মাস্কের মতো আকারেই নান তৈরি হয়েছে। এই নান মাস্কের সঙ্গে করোনা কারির যুগলবন্দি অর্ডার করা যাবে অনলাইনেও।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের