সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঙায় মুড়ে খাবার খেতে কে না পছন্দ করেন! মুড়ি-চানাচুর থেকে সিঙারা বা আলুর চপ সাধারণত কাগজের ঠোঙাতেই মুড়ে দেওয়া হয়৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এ অভ্যাস স্বাস্থ্যের জন্য রীতিমতো ক্ষতিকর৷
সম্প্রতি এই সতর্কবার্তা দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া৷ কেন এই সাবধানবাণী? আসলে বেশিরভাগ কাগজের ঠোঙাই তৈরি হয় খবরের কাগজ থেকে৷ সেখানেই গোলোযোগের সূত্রপাত৷ কেননা খবরের কাগজে ছাপার কালিতে থাকে নানা ধরনের রাসায়নিক পদার্থ৷ আঠা থেকে শুরু করে ‘প্যাথোজেনিক মাইক্রোঅরগ্যানিজম’ বা জীবাণু মিশে থাকে এই কাগজে৷ ছাপার প্রয়োজনেই এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়৷ খাবার এই কাগজে রাখা থাকলে স্বাভাবিকভাবেই তা মিশে যায় খাবারে৷ এ থেকেই ব্যাপক ক্ষতি হতে পারে স্বাস্থ্যে৷ বিশেষত শিশু ও বয়স্কদের ক্ষেত্রে৷ ঠোঙায় খাবার খেতে খেতে ক্রমাগত এই রাসায়নিক পদার্থ শরীরে ঢোকে৷ তার ফলে ক্যানসারের মত ভয়াবহ অসুখের সম্ভাবনাও দেখা দিতে পারে মত বিশেষজ্ঞদের৷
শুধু ঠোঙাতেই এই ঝুঁকি নেই৷ কার্ডবোর্ডের বাক্সেও খাবার রাখা থাকে৷ সাধারণত এই বাক্সগুলি কাগজ রিসাইকল করেই তৈরি হয়৷ এই ধরনের বাক্সেও মিশে থাকে নানা ক্ষতিকর পদার্থ৷ যা একই রকম ক্ষতি করতে পারে৷
তাহলে সমাধান কীসে? আপাতত বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের ঠোঙায় খাবার না খাওয়া৷ তবে একদিনে এই অভ্যাস যাবে না৷ আর তাই ধারাবাহিকভাবে এ ব্যাপারে প্রচার করা হবে বলেও জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!