Office Care

বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ

ভিজে শরীরে এসির দাপট সামলাতে ব্যাগে এই ক'টা জিনিস আপনাকে রাখতেই হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৭:৩১

options
link
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
ভিজে শরীরে এসির দাপট সামলাতে ব্যাগে এই ক'টা জিনিস আপনাকে রাখতেই হবে।

বর্ষাকালে অফিসে এসির কনকনে ঠান্ডা যেন নিত্যদিনের আতঙ্ক! বাইরে হয়তো মুষলধারে বৃষ্টিতে ভিজে আপনি একসার। আর অফিসে পা রাখতেই বরফশীতল হাওয়ার ঝাপটা! এমন পরিস্থিতিতে সর্দি-জ্বর হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবে একটু সতর্ক হলে আর হাতের কাছে সামান্য কিছু জিনিস রাখলেই এই ঝক্কি এড়ানো সম্ভব। কী অবাক হচ্ছেন? ভিজে শরীরে এসির দাপট সামলাতে ব্যাগে এই ক’টা জিনিস আপনাকে রাখতেই হবে।

Advertisement
ac room dry skin monsoon dermatologist explains
ফাইল ছবি

ভিজে শরীরে এসিতে থাকলে কী ক্ষতি হয়?
ভিজে জামাকাপড় পরে এসির হাওয়ায় বসে থাকা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বৃষ্টির জলে শরীরের তাপমাত্রা এমনিতেই নেমে যায়। তার উপর এসির ঠান্ডা হাওয়া লাগলে দেহতাপ আচমকা অনেকটা কমে যায়। তাপমাত্রার এই আকস্মিক পতনে রোগ প্রতিরোধ ক্ষমতা ঝুপ করে পড়ে যায়। ফলে সহজেই ভাইরাস থাবা বসায় শরীরে। সর্দি, কাশি, গলাব্যথা বা জ্বরের আক্রমণ ঘটে।

Advertisement

ব্যাগে রাখুন প্রয়োজনীয় সুরক্ষা
শুকনো পোশাক ও তোয়ালে:
অফিসে পৌঁছলেই সবার আগে মাথা ও চুল ভালো করে মুছে নিন। ব্যাগে সবসময় একটি ছোট তোয়ালে বা গামছা রাখা জরুরি। এর পাশাপাশি একপ্রস্থ অতিরিক্ত শুকনো পোশাক রাখা চাই। অফিসে ঢুকেই ভেজা পোশাক বদলে নিলে ঠান্ডার ঝুঁকি অনেকটাই এড়ানো যায়।

Advertisement
ফাইল ছবি

ইউক্যালিপটাস তেল: এসির ঠান্ডা হাওয়ায় নাক বন্ধ হয়ে যাওয়া বা মাথা রিমরিম করার সমস্যায় অনেকে ভোগেন। রুমালে বা টিস্যু পেপারে মাত্র কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল ফেলে শুঁকলে বন্ধ নাক নিমেষে খুলে যায়। এটি ক্লান্তি দূর করে এবং মাথায় স্বস্তি ফেরায়।

Eucaliptus oil
ফাইল ছবি

ফ্লাস্কে গরম জল বা আদা-চা: অফিসে ঢুকে এক গ্লাস গরম জল বা আদা-তুলসী দেওয়া গরম চা পানে দারুণ আরাম মেলে। বাড়ি থেকে ছোট ফ্লাস্কে গরম জল বা আদা-চা নিয়ে গেলে শরীর নিমেষেই চাঙ্গা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

Profound significance of tea gathering— a warm zest for life
ফাইল ছবি

ভাজা জোয়ান বা লবঙ্গ: শরীরকে ভেতর থেকে গরম রাখা এই মরশুমে অত্যন্ত জরুরি। ছোট কৌটোয় সামান্য নুন দিয়ে ভাজা জোয়ান বা কয়েকটা লবঙ্গ ব্যাগে রেখে দিন। মাঝেমধ্যে অল্প করে মুখে দিলে গলার খুসখুস ভাব কমে এবং দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক থাকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.