রান্নাঘরে চিমনি থাকলে কাজ অনেক সহজ হয়। রান্নার ধোঁয়া আর তেলের ভাপ শুষে নেয় এই যন্ত্র। ফলে দেওয়ালে বা মেঝেতে তেলচিটে দাগ কম পড়ে। কিন্তু দিনের পর দিন ধোঁয়া টানতে টানতে চিমনির গায়েও ময়লা জমে। বছরে একবার পেশাদার লোক দিয়ে চিমনি সাফ করালেও চলে না। সারা বছর নিজেকেই এর যত্ন নিতে হয়। চিমনি পরিষ্কার করা আদতে কঠিন কাজ বলে মনে হতে পারে। তবে হাতের কাছের কিছু উপাদান দিয়েই এই ঝক্কি সামলানো সম্ভব। জানুন সহজ চারটি কৌশল।
আরও পড়ুন:

ভিনিগারের ম্যাজিক
চিমনির প্লেটগুলো থেকে কড়া ময়লা দূর করতে ভিনিগার সেরা। ফুটন্ত গরম জলে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণে চিমনির প্লেটগুলো আধ ঘণ্টা ডুবিয়ে রাখুন। ময়লা নরম হয়ে এলে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। চিমনির বাইরের অংশ পরিষ্কার করতেও ভিনিগার মেশানো জল স্প্রে করে ভিজে কাপড়ে মুছে নিতে পারেন।
বেকিং সোডার কেরামতি
চিমনিকে নতুনের মতো উজ্জ্বল করতে বেকিং সোডা ব্যবহার করুন। তিন-চার চামচ বেকিং সোডায় গরম জল মিশিয়ে ঘন পেস্ট বানান। এই পেস্ট ফ্যানের ব্লেড আর চিমনির বাইরের অংশে মাখিয়ে রাখুন কিছুক্ষণ। এর পর ব্রাশ দিয়ে ঘষে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লাফতে।
নুন ও লেবুর যুগলবন্দি
সবচেয়ে সহজ উপায় হল নুন আর পাতিলেবুর রস। দু’চামচ নুনে লেবুর রস মিশিয়ে চিমনিতে মাখিয়ে রাখুন এক ঘণ্টা। এর পর ব্রাশ দিয়ে তেলচিটে দাগগুলো ঘষে নিন। সব শেষে ভিজে কাপড়ে মুছুন। লেবুর রস শুধু দাগই তোলে না, স্টিলের জেল্লাও ফিরিয়ে আনে।

নেলপলিশ রিমুভারের ব্যবহার
যদি চিমনিতে খুব বেশি তেল না জমে, তবে নেলপলিশ রিমুভার কাজে লাগাতে পারেন। তুলোর বল রিমুভারে ভিজিয়ে দাগের ওপর ঘষলে ময়লা উঠে আসবে। পরে সাবান জল দিয়ে মুছে নিতে হবে। তবে মনে রাখবেন, রিমুভার দাহ্য পদার্থ। তাই ব্যবহারের সময় সাবধান থাকা জরুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার