গোপন সূত্রে খবর ছিল পাকা। ঘরের ভেতরে মজুত রয়েছে বিরাট মূল্যের এক খাজানা! সেই খবরের সত্যতা যাচাই করতেই সাতসকালে দলবল নিয়ে হানা দিয়েছিলেন খোদ আইজি দীক্ষিত। সঙ্গে একজন দুঁদে পুলিশ অফিসার। কলিং বেল বাজতেই দরজা খোলেন গৃহকর্ত্রী। ঘরে পা রাখতেই রহস্যের গন্ধ পান তদন্তকারীরা। দেখা যায়, চারপাশের জানলা-দরজার গ্রিল থেকে ঠিকরে বেরোচ্ছে এক অদ্ভুত রুপোলি আভা। আইজি দীক্ষিতের সরাসরি প্রশ্ন, “ঘরের সব উইন্ডো গ্রিল কি রুপোর?” গৃহকর্ত্রীর মুখে তখন রহস্যময় হাসি। ওদিকে সিঁড়ির রেলিংয়ে হাত রেখে পুলিশ অফিসার তো হেসেই খুন। ভাবলেন, কোটি কোটি টাকার মাল হাতেনাতে পাকড়াও!
আরও পড়ুন:
কিন্তু গ্রিলের ফিনিশ ছুঁয়ে দেখতেই খটকা লাগে খোদ আইজি দীক্ষিতের। তদন্তে উঠে আসে, রুপো নয়, এ যেন তার চেয়েও দুরন্ত ও শক্তিশালী কিছু! অবশেষে রহস্য ফাঁস করেন বাড়ির মালকিন নিজেই। তিনি জানান, এটি আসলে এক বিশেষ ধরনের ফ্যাক্টরি ফিনিশড গ্যালভানাইজড স্টিল, যার ওপর রয়েছে জিঙ্কের এক অভেদ্য কবচ। ফলে টানা বৃষ্টি কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া—কোনও কিছুই এর রূপ কেড়ে নিতে পারে না। বর্ষা আসলেও জানলার গ্রিল বারো মাস থাকে একদম জং-মুক্ত ও ঝকঝকে। সম্পূর্ণ নিজস্ব প্ল্যান্টে ১০০% খাঁটি বিলেট থেকে তৈরি এই ইস্পাতে রয়েছে নিখুঁত কার্বন, সালফার ও ফসফরাসের রাসায়নিক ভারসাম্য, যা একে করে তুলেছে অত্যন্ত শক্তিশালী।
তদন্তে আরও জানা গিয়েছে, ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি এই স্টিলের প্রতিটি সেকশনের পুরুত্ব থাকে একদম সমান এবং এর মসৃণ ‘এজ’ কোনও রকম খসখসে ভাব রাখে না। ফলে হাত কেটে যাওয়ার বা জানলায় ফাটল ধরার কোনও ঝুঁকি থাকে না। এর বিশেষ ‘ফ্যাক্টরি ফিনিশ’ গ্রিলকে দেয় রুপোর মতো এক অনন্য উজ্জ্বলতা, যা দেখে বিভ্রান্ত হয়েছিলেন স্বয়ং আইজি ও তাঁর সহকারী পুলিশকর্তাও। শুধু কি তাই? এই গ্যালভানাইজড স্টিলের নিজস্ব উজ্জ্বলতা এতটাই বেশি যে আলাদা করে বারবার রং বা প্রাইমার করার খরচও বেঁচে যায়। চমৎকার নমনীয়তার কারণে মনের মতো যেকোনও আধুনিক ও জটিল ডিজাইনে জানলা বা মেইন গেট সাজিয়ে নেওয়া যায় খুব সহজে।
ঘর তো শুধু চারটে দেওয়াল নয়, ঘর মানে একটা স্বপ্ন। সেই স্বপ্নকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে এবং জানলা-দরজাকে জং-মুক্ত ও সুন্দর রাখতে আধুনিক গৃহস্থদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই বিশেষ ইস্পাত। আর এই যুগান্তকারী আবিষ্কারের নেপথ্যে রয়েছে প্রায় সাত দশকেরও বেশি পুরনো ভারতের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড এসআরএমবি (SRMB)। তাদের তৈরি এসআরএমবি রিয়েলএজ গালভা (SRMB Realedge Galva) স্টিল গ্রিলই আজ রুপোর মতো চমক আর ইস্পাতের মতো কঠিন নিরাপত্তা দিয়ে ঘরকে রাখছে সুরক্ষিত।
ওয়েবসাইট: https://www.realedge.co.in/
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বর্ষায় জ্বর মানেই ভাইরাল? হতে পারে কোভিড বা ফ্লু! জানুন তফাত করবেন কীভাবে
-
লক্ষ লক্ষ ইউজারকে সম্মতি ছাড়াই অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!
-
গদরে ‘চৈনিক’ চাল! ইরানে মার্কিন হামলার মাঝেই চাবাহার নিয়ে কেন চিন্তিত নয়াদিল্লি?
-
প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?
-
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর