পুজো আর প্রেম যেন একে অপরের পরিপূরক। মনের মানুষের সঙ্গে প্যান্ডেল হপিং কিংবা পেটপুজো না সারলে আবার পুজো হয় নাকি? আর ঠিক সেই আবেগকে কাজে লাগিয়েই পুজোয় এবার ঘণ্টা হিসাবে ‘পার্টনার’ বুকিংয়ের বিজ্ঞাপন। আর সেই প্রস্তাবে প্রায় ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া। চলছে জোর হইচই।
আরও পড়ুন:
প্রস্তাবের বয়ান মোটের উপর প্রায় একইরকম। তাতে লেখা, ‘পুজোতে একা একা বিরক্ত? চিন্তা ছাড়ো! পুজোতে ঘোরার মতো পার্টনার বুক করুন! সাথে থাকব, সুন্দর স্মৃতি বানাব!’ সঙ্গী কিংবা সঙ্গিনী পেতে অবশ্য টাকা খরচ করতে হবে। ঘণ্টা অনুযায়ী ঠিক কতটা টাকা খরচ পড়বে সেই ‘প্যাকেজ’ও উল্লেখ রয়েছে বিজ্ঞাপনে। ২ ঘণ্টার জন্য খরচ পড়বে ৭৯৯ টাকা। ওই প্যাকেজে থাকছে প্যান্ডেল হপিং, সাথে গল্প ও আড্ডা, সেলফি ও ভিডিও, কফি অথবা ঠান্ডা কিছু খাওয়ার সুযোগ। ৪ ঘণ্টার জন্য ‘পার্টনার’ পেতে খরচ পড়বে ১ হাজার ৩৯৯ টাকা। তাতে প্যান্ডেলে প্রতিমা দর্শন, এক বেলা খাওয়াদাওয়া, গল্প, আড্ডা, সেলফি এবং রিল বানানোর সুযোগ পাবেন।

সর্বোচ্চ ৮ ঘণ্টার ‘পার্টনার’ পাবেন। তাতে খরচ পড়বে ২ হাজার ২৯৯ টাকা। এই প্যাকেজে পুরো দিন ‘পার্টনার’ থাকবেন আপনারই সঙ্গে। প্রতিমা দেখা, দু’বেলা খাওয়াদাওয়া, সেলফি, রিল বানানো চলবে সব কিছুই। ‘পার্টনার’ মন দিয়ে ওপারের মানুষটির কথা শুনবেন। প্রয়োজনে ভিড়ের মাঝে হাত ধরে হাঁটবেন। নির্দ্বিধায় ছবি তুলেও দেবেন। তবে অবশ্যই আগেভাগে বুকিং করতে হবে। টাকা দিতে হবে অগ্রিম। যে জায়গায় যেতে চান, সেখানেই যাবেন আপনার ‘পার্টনার’। বুকিং করতে হবে ফোন অথবা ডিরেক্ট মেসেজের মাধ্যমে।
সত্যি কী এভাবে ‘পার্টনার’ পাওয়া সম্ভব? এই বিজ্ঞাপনের কি আদৌ কোনও সারবত্তা রয়েছে? এমনই এক যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর দাবি, এমন একটি বিজ্ঞাপন দেখে অবাক হন। তাই নিজের ছবি দিয়ে এমন বিজ্ঞাপন তৈরি করে ফেলেন। আদতে তাঁর কারও এমন ‘পার্টনার’ হওয়ার অভিপ্রায় নেই বলেই জানান ওই যুবক। শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায় এমন ছবি পোস্ট করেছেন।

এই পোস্টগুলি নজরে পড়েছে পুলিশেরও। পুলিশ আধিকারিকদের দাবি, এই ধরনের বিজ্ঞাপন ‘সেক্সটরশনে’র প্রলোভন হতে পারে। সেক্ষেত্রে বেড়াতে যাওয়ার পর ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর পন্থা হতেই পারে। তাই এমন হাতছানিতে সাড়া দেওয়ার মতো ঝুঁকি না নেওয়ার পরামর্শ পুলিশের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা