Wanderlove Dating

বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা

অজান্তেই মানুষ এমন ভাবতে শুরু করে যে, বেড়াতে এসে যা কিছু ঘটবে, তা যেন ফেলে যাওয়া যাবে সেইখানেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:৩৮

options
link
বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা
নৈসর্গিক প্রকৃতির মধ্যে বসে বুঝি আরও সহজে প্রেমে পড়ে মানুষ

পিছনে আকাশছোঁয়া পাহাড়, আকাশ ঘন নীল। সামনে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে যে মানুষটি, তার উপরেই নজর আটকালো। তারপর আলাপ হল, কথা এগোলো এক ধাপ এক ধাপ করে। আর তারপরেই প্রেম! যেন স্বপ্নের মতো এগিয়ে গেল সব কিছু। প্রেক্ষাপটে পাহাড় ছিল বলেই কি?

Advertisement

বড় হয়ে উঠতে উঠতে জীবনের ব্যস্ততা অনেক সময় আমাদের ছোটবেলার রোম্যান্টিক কল্পনাগুলোকে ম্লান করে দেয়। অচেনা শহরে অপ্রত্যাশিত আলাপ, প্রথম দেখায় প্রেম— এসব যেন সিনেমাতেই মানায়। কিন্তু তবুও ছুটি পেয়ে দূরে বেড়াতে যাওয়ার সময় এলেই মনে হয়, ইস! এমন যদি সত্যি হত! কল্পনার ঢেউ যেন বুকের ভিতর হিল্লোল তোলে নতুন করে। মনে হয়, এই ভ্রমণে নতুন কিছু ঘটবেই ঘটবে! মনের মানুষের দেখা পেতেই হবে এইবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Couple falling in love while travelling

Advertisement

সমীক্ষা বলছে, গল্পকথা নয়। সত্যিই বেড়াতে গিয়ে নতুন কারও সঙ্গে আলাপ হলে, মানুষ সহজে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। অল্প সময়েই তার সঙ্গে সারা জীবন কাটানোর কথা ভেবে ফেলে। প্রেমও যেন এগিয়ে চলে তরতরিয়ে। আধুনিক প্রেমের অভিধানে এর নাম ‘ওয়ান্ডারলাভ ডেটিং’ (Wanderlove Dating)। কিন্তু এমন হওয়ার কারণ কী? রয়েছে মনস্তাত্বিক ব্যখ্যা।

আসলে কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, বেড়াতে যেতে ভালো লাগার অন্যতম কারণ হল, নতুন মানুষদের সঙ্গে আলাপের সুযোগ। আসলে রোজকার ক্লান্তিকর জীবন থেকে মুক্তি পেতেই বেড়াতে যাই আমরা। অফিসের কাজের অত্যাধিক চাপ হোক অথবা সংসারের একঘেয়ে রুটিন— কেবল মাত্র ভ্রমণই তা থেকে সাময়িক রেহাই দিতে পারে মানুষকে।

পরিচিত চৌহদ্দির বাইরে গেলে মানুষের অনেক বেশি চাপমুক্ত লাগে নিজেকে। মনে হয়, জীবনে যেন আর কোনও চিন্তার বিষয়ই নেই। অজান্তেই মানুষ এমন ভাবতে শুরু করে যে, বেড়াতে এসে যা কিছু ঘটবে, তা যেন ফেলে যাওয়া যাবে সেইখানেই। তাছাড়া চারপাশের অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য তো রইলই। তেমন পরিবেশে দাঁড়িয়ে নিজেকে গল্প বা সিনেমার কোনও চরিত্র ভাবতে শুরু করে মানুষ। ফলে উলটোদিকের মানুষের প্রতিও সহজেই গড়ে ওঠে দুর্বলতা। এতে অস্বাভাবিক কিছু নেই।

Romantic travel experience and wanderlove dating

কিন্তু এই স্বতঃস্ফূর্ততার সুযোগ অসৎ মানুষও নিতে পারে। তাই বেড়াতে গিয়ে নতুন কারও সঙ্গে আলাপ হলে অতিরিক্ত দ্রুত বিশ্বাস না করাই ভাল। বিশেষ করে একা ভ্রমণের ক্ষেত্রে নিজের অবস্থান কাছের মানুষকে জানানো, ব্যক্তিগত তথ্য সহজে না দেওয়া এবং অপরিচিত কারও সঙ্গে নির্জন জায়গায় না যাওয়ার মতো সাধারণ সতর্কতা নিতান্তই গুরুত্বপূর্ণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.