Apple

স্যামসাংয়ের পথে হেঁটে প্রথমবার ফোল্ডেবল ফোন আনছে অ্যাপল! কবে মিলবে বাজারে?

আইফোন ফোল্ডের ডিসপ্লেতে কি ভাঁজের দাগ থাকবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২০:১৩

options
link
স্যামসাংয়ের পথে হেঁটে প্রথমবার ফোল্ডেবল ফোন আনছে অ্যাপল! কবে মিলবে বাজারে?
স্যামসাংয়ের পথে হেঁটে প্রথমবার ফোল্ডেবল ফোন আনছে অ্যাপল

ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কারণ, বেশ কয়েকবছর আগেই ফোল্ড ও ফ্লিপ মোবাইল এনেছে স্যামসাং। পাল্লা দিয়ে ফোল্ডেবল ফোন এনেছে মোটোরোলাও। কিন্তু যদি আইফোন হয় ফোল্ডিং? তাহলে কেমন হবে? এবার এই অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আপনিও। কারণ চলতি বছরেই প্রথম ফোল্ডেবল ফোন আনতে চলেছে অ্যাপল (Apple)।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফোল্ডেবল আইফোন নিয়ে নির্ভরযোগ্য সূত্র এখনও কিছু নিশ্চিত করেনি। তবে একাধিক সূত্র মারধর এর লুক নিয়ে নানারকম তথ্য প্রকাশ্যে আসছে। কেউ কেউ বলছেন, দুটি আইফোন এয়ার একসঙ্গে জুড়ে দিলে যেমন দেখতে হয়, তেমন দেখতে হবে আইফোন ফোল্ড। কারও আবার ধারণা এর আকার ও আকৃতি মোটামুটি মূল আইপ্যাড মিনির মতোই হবে। তবে সংস্থা সূত্রে খবর, অ্যাপল বিভিন্ন ডিজাইন এবং স্ক্রিনের আকার পরীক্ষা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যা হতে পারে তা একটি বইয়ের মতো। আড়াআড়িভাবে খোলা যাবে ভাঁজ। শোনা যাচ্ছে, আইফোন ফোল্ডটির ডিজাইন বর্গাকারও হতে পারে। খোলা ও বন্ধ, দুই অবস্থাতেই ব্যবহার করা যাবে ক্যামেরা।

Advertisement

এখানে অনেকের প্রশ্ন, আইফোন ফোল্ডের ডিসপ্লেতে কি ভাঁজের দাগ থাকবে? কারণ, ফোল্ডেবল ফোনগুলোর স্ক্রিনের মাঝখানে একটি ভাঁজ দেখা যায়। যা অত্যন্ত বিরক্তিকর। ফোনে কিছু দেখার সময় এটি মনোযোগে ব্যাঘাত ঘটায়। মনে করা হচ্ছে আইফোন ফোল্ডে এই সমস্যা হয়তো থাকবে না। তবে ঠিক কোন রূপে আসবে এই ফোন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষভাগ পর্যন্ত। ২০২৭ এও লঞ্চ করতে পারে এই ফোন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.