সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের চপ্পলই অস্ত্র৷ তাতেই ঘায়েল করা যাবে ইভটিজারকে৷ এমনই এক জুতো আবিষ্কার করে ফেলেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের জনা কয়েক ইঞ্জিনিয়ারিং ছাত্র৷ এর মধ্যে এমনভাবেই জিপিএস সিস্টেম বসানো হয়েছে, যা নাকি ড্রোনের মতো কাজ করবে৷
[আরও পড়ুন: ইন্টারনেট ডেটা বেশি খরচ করেন? এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ]
প্রযুক্তি খুব সহজ৷ চটির ভিতরেই সার্কিটের মাধ্যমে জিপিএস বসানো রয়েছে৷ একটি সুইচের মাধ্যমেই জিপিএসটি সংযুক্ত হয়ে যাবে৷ কেউ যদি উত্যক্ত করে, তাহলে প্যানিক বাটন নিজে থেকেই সচল হবে৷ সেক্ষেত্রে কোনও মেয়ে চাইলে ইভটিজারকে ইলেকট্রিক শকের মাধ্যমে ঘায়েল করতে পারেন৷ সেই প্রযুক্তিতেই তৈরি এই চপ্পল৷ এমনকী চপ্পল যিনি পরেছেন, তিনি জিপিএস অন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ড্রোনও কার্যকরী হতে শুরু করে৷ যা আশেপাশের এলাকাজুড়ে নজরদারি চালায়, আরও কোনও ক্ষতিকর যুবক লুকিয়ে আছে কি না৷ একইসঙ্গে নিকটবর্তী পুলিশ স্টেশনেও পৌঁছে দেবে বিপদ সংকেত৷
মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের একদল ছাত্র নিজেদের অভিনব ভাবনাচিন্তা এবং অর্জিত শিক্ষার প্রয়োগে তৈরি করেছে ‘স্যান্ডেল ড্রোন’৷ এই উদ্ভাবনের অন্যতম কারিগর ছাত্র দিবাকর শর্মার কথায়, ‘আমাদের দেশে ধর্ষণ, যৌন হয়রানির ঘটনা একটা বড় সমস্যা৷ তাই আমরা এমন একটা চটি তৈরি করলাম, যার ভিতরেই প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা রয়েছে৷ একটি সুইচের মাধ্যমে চটিতে ইলেকট্রিক শক তৈরি হবে, যাতে সহজেই ঘায়েল হবে ইভটিজাররা৷’ দিবাকর আরও বলছে, ‘জিপিএস সিস্টেমের মাধ্যমে ড্রোন চালু হলে, তা স্থানীয় পুলিশ স্টেশন এবং নিগৃহীতার পরিবারেও সংকেত পৌঁছে দেবে৷’
[আরও পড়ুন: PUBG খেলার টেনশনে হৃদরোগে মৃত ১৬ বছরের কিশোর]
যে অধ্যাপক এই ছাত্রদের মৌলিক প্রকল্পটি রূপায়ণে সাহায্য করেছেন, তাঁর বক্তব্য, এভাবেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমজনতার উপকারের জন্য কিছু বাজারজাত সামগ্রী তৈরি করার চেষ্টা করা হচ্ছে৷ এর পেটেন্ট দেওয়া হোক ছাত্রছাত্রীদের, এই দাবিও করেছেন ওই অধ্যাপক৷ মহিলা সুরক্ষায় এই প্রযুক্তিসম্পন্ন পরীক্ষামূলক চপ্পল বাজারে এলে, তা নিশ্চিতভাবে একটা বড় হাতিয়ার হয়ে উঠবে৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!