আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক-ইনস্টাগ্রাম। ভারতীয় সময় রবিবার প্রায় ১টা নাগাদ এই বিভ্রাট শুরু হয়। লক্ষাধিক ইউজার অভিযোগ জানিয়েছেন, তাঁরা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। তবে মোবাইল থেকে অনেকেই ব্যবহার করতে পারছেন। অন্যদিকে, ইউজারদের একাংশের অভিযোগ, তারা ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না। কখন এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি মেটা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে আচমকা বিকল হয়ে যায় ফেসবুক-ইনস্টাগ্রাম। ইউজাররা তথ্য আদানপ্রদান, পোস্ট কোনও কিছুই করতে পারছেন না। ডেস্কটপ বা কম্পিউটার থেকে ফেসবুক খুললেই একটি মেসেজ দেখাচ্ছে। সেখানে লেখা ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়।’ যদিও মোবাইল থেকে ফেসবুক ব্যবহারে কোনও সমস্যা হচ্ছে না। যাঁদের ফেসবুক অ্যাপ রয়েছে, তাঁরা ফেসবুক ব্যবহার করতে পারছেন। কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি। সংস্থার তরফ থেকেও এখনও কিছু স্পষ্ট করা হয়নি।
.@Facebook is down.
Advertisement— Dr. Harish Chandra Burnwal (@hcburnwal) July 19, 2026
Meta services down worldwide.#Facebook #Instagram
— Shubhanshu Shukla (@imshukzz) July 19, 2026
এক লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই এক্সে (সাবেক টুইটার) ফেসবুক-ইনস্টাগ্রাম বিকল হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। এই বিভ্রাট শুধু ভারতে নয়। গোটা বিশ্বেই বিপর্যস্ত জনপ্রিয় এই সমাজমাধ্যম দু’টি। এর জেরে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ