Google

বিবিধের মাঝে মিলন মহান! ডুডলে স্বাধীনতা দিবসের অভিনব শুভেচ্ছা জানাল Google

কেমন সেই ডুডল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ১৫:০০

options
link
বিবিধের মাঝে মিলন মহান! ডুডলে স্বাধীনতা দিবসের অভিনব শুভেচ্ছা জানাল Google

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুশো বছরে পরাধীনতার শিকল ছিঁড়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছিল ভারত (India)। করোনার আবহে ভারতের স্বাধীনতা দিবসের জাঁকজমক এবার ম্লান। কিন্ত ভারতকে সম্মান জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তোলিত হয়েছে তেরঙ্গা। জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে নামী-দামী বিল্ডিংও। এমন গর্বের দিনে ভারতবাসীকে শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই গুগলও (Google)। অভিনব উপায়ে ভারতবাসীকে স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা জানিয়েছে তারা। 

Advertisement

স্বাধীনতা দিবসে ভারতের রক্তক্ষয়ী সংগ্রাম নয়, বরং সুপ্রাচীন ভারতের ঐতিহ্যময় সংগীত ও বাদ্যযন্ত্রের বৈচিত্র্য  তুলে ধরা হয়েছে ডুডলে। তাঁদের থিম ছিল, বিবিধের মাঝে মিলন (Unity in Diversity)। প্রসঙ্গত, ভারতীয় সংগীত ও বাদ্যযন্ত্রের এক সুপ্রাচীন ইতিহাস আছে। আর সেদিকে ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, ভারতীয় সংগীতের ঘরানায় মিশে রয়েছে বৈচিত্র্যের মধ্য ঐক্য। ভারতের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে পাল্লা দিয়ে সমৃদ্ধ হয়েছে সংগীতও। আর সেই বৈচিত্র্যকেই শিল্পকর্মের মাধ্যমে গুগলের ডুডল (Google Doodle) হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। কী রয়েছে সেখানে?

Advertisement

[আরও পড়ুন : স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা জিওর, মিলবে ৫ পাঁচ মাসের ডেটা!]

google

Advertisement

ভারতের একাধিক বাদ্যযন্ত্র স্থান করে নিয়েছে এক ফ্রেমে। রয়েছে, তুতারি, সানাই, ঢোল, বীণা, সারেঙ্গি, বাঁশি। এ নিয়ে গুগল নিজেদের সাইটে লিখেছে, ভারতের সংগীতের ইতিহাস ছয় হাজার বছরের পুরনো। প্রাচীন বাদ্যযন্ত্র সময়ের সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন আকার পেয়েছে। এই বাদ্যযন্ত্রগুলি দেশের প্রাচীন ইতিহাসকে তুলে ধরেছে। এই অভিনব শিল্পকর্মটি করেছেন মুম্বইয়ের এক শিল্পী শচীন ঘানেকর। 

[আরও পড়ুন : এক-দু’বার নয়, অন্তত ৩৫ বার লালকেল্লার ভাষণে এই শব্দ বললেন প্রধানমন্ত্রী]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.