সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড (Android) না আইফোন? এই বিতর্ক নতুন নয়। আর যতবার এই নিয়ে প্রশ্ন ওঠে, কথা ওঠে প্রযুক্তির দুনিয়ার শীর্ষ আধিকারিকদের নিয়ে। অ্যাপল সিইও টিম কুক আইফোন ব্যবহার করেন। এদিকে গুগলের শীর্ষকর্তা সুন্দর পিচাই ব্যবহার করেন পিক্সেল। কিন্তু সরাসরি স্মার্টফোন ব্যবসার সঙ্গে যুক্ত নন, সেই এক্সিকিউটিভরা? এই প্রসঙ্গে উঠে পড়বেই মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) নাম। ফেসবুক (Facebook) তথা মেটা প্রধানের ফোন নিয়ে জল্পনা আজকের নয়। জানেন কি, তিনি মোটেই আইফোন ব্যবহার করেন না?
এক অনুষ্ঠানে সম্প্রতি দেখা যায় জুকারবার্গ মন দিয়ে ফোন দেখছেন। স্বাভাবিক ভাবেই সকলের নজর ঘুরে যায় সেদিকে। আসলে কয়েক বছর আগে অ্যান্ড্রয়েড ফোনের প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উল্লেখও করেছিলেন তিনি স্যামসাং-এর স্মার্টফোন ব্যবহার করেন। কেবল তাই নয়, ২০২০ সালে ইউটিউবার মার্কেজ ব্রাউনলির সঙ্গে কথা বলার সময় ফেসবুক সিইও পরিষ্কার জানিয়েই দিয়েছিলেন তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন।
[আরও পড়ুন: চলতি মাসেই ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কী কী কর্মসূচি থাকছে?]
কিন্তু সে তো আগের কথা। এখনও কি পছন্দ একই আছে তাঁর? উত্তর হল, হ্যাঁ। এখনও স্যামসাং নিয়েই মজে রয়েছেন জুকারবার্গ। সম্প্রতি জুকারবার্গের একটি ছবিতে তাঁকে ইমেল চেক করতে দেখা গিয়েছে। যেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্যামসাং এস সিরিজের ফোন ব্যবহার করেন তিনি। তবে ওই সিরিজের কোন ফোনটি জুকারবার্গ ব্যবহার করেন, তা পরিষ্কার নয়। তবে দাবি, এস২১ কিংবা এস ২২-এর মধ্যে কোনও ফোনই সম্ভবত ব্যবহার করেন তিনি।
[আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি! কংগ্রেস বিধায়কের হস্টেলের বিদ্যুৎ কাটল ত্রিপুরা সরকার, বন্ধ জলও]
সর্বশেষ খবর
-
‘৫২-তে মা হচ্ছেন?’, প্যারিস ফ্যাশন উইকে কটাক্ষের শিকার ঐশ্বর্য! বচ্চনবধূকে ‘মোটা মহিষ’ তোপ
-
দ্রোহের আগুনে জ্বলছে অধিকৃত কাশ্মীর, ভারতে সামিল হতে চেয়ে নিয়ন্ত্রণরেখায় ২৫০০০ জনতা
-
অষ্টমীতেই সিঁদুর খেলায় মাতেন সবাই, সাঁকরাইলের পালবাড়ির পুজোর নেপথ্যে করুণ কাহিনি
-
স্কুলেই প্রধান শিক্ষিকার ক্ষতবিক্ষত দেহ, পাশে স্বামীর রক্তমাখা লাশ! হাড়হিম কাণ্ডের তদন্তে পুলিশ
-
‘সাপের মতো পালাবে’, অতি বামেদের এবার কার্বলিক অ্যাসিডের দাওয়াই অর্জুনের!