আগামী বিশ্বের দখল নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সেকথা মাথায় রেখেই দিল্লিতে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক সম্মেলন ‘এআই ইমম্যাক্ট সামিট ২০২৬’। এই আবহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আগামী সাত বছরে এই খাতে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ ঘোষণা করলেন। এআই সামিটেই এই ঘোষণা করলেন তিনি। পাশাপাশি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও ৮ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ ঘোষণা করেছেন।
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে বক্তৃতা দিতে গিয়ে আম্বানি বলেন, “রিলায়েন্সের দৃষ্টিভঙ্গি টেলিকম ক্ষেত্রে তার কৌশলের প্রতিফলন ঘটাবে। প্রযুক্তিকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে এআইয়ের খরচ নাটকীয়ভাবে কমিয়ে আনাই লক্ষ্য। এআই-এর সর্বোত্তম রূপ এখনও আসেনি। এটি দুর্দান্ত সমৃদ্ধির যুগের সূচনা করতে পারে। আগামী সাত বছরে এই খাতে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স জিও।” আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কেউ যেন চাকরি না হারায়, সেদিকেও খেয়াল রাখা হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, আম্বানির আগে আদানি গ্রুপ এআই সেক্টরে প্রায় ৯ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে সংস্থাটি AI-Ready 5GW ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করবে। এই ডেটা সেন্টারগুলি মূলত গ্রিন এনার্জি দ্বারা চালিত বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নয়াদিল্লিতে মেগা এআই সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে নয়া এই প্রযুক্তি নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা যেন কুক্ষিগত না হয়।”
সর্বশেষ খবর
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা
-
বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ওয়াক আউট ‘ঋত তৃণমূলে’র, কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক
-
টাকা দিলেই দলে সুযোগ! সিএবি সদস্যের ‘তোলাবাজি’র প্রমাণ দিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি আইনজীবীর