সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ভারত এখন ডিজিটাল হওয়ার দিকে ছুটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বারবার ‘ডিজিটাল ইন্ডিয়া’-র পক্ষে সওয়াল করে এসেছেন। কিন্তু আজও যে আমরা কুসংস্কারে আচ্ছন্ন, ফের একটি ঘটনা তা প্রমাণ করে দিল। তন্ত্র-মন্ত্র-ঝাড়ফুঁক থেকে শুরু করে ভূত-প্রেত, ভারতে অনেকেই এখনও কুসংস্কারাচ্ছন্ন।
[বিদেশে শুটিং বন্ধ বাংলা ছবির, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা]
ভূতের আদেশ! আর সেটা মানতে মেয়ের দু’টি কান কেটে ফেললেন বাবা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে খোদ রাজধানী দিল্লিতে। অভিযুক্ত লোকটির নাম অমরীত বাহাদুর। গত বৃহস্পতিবার সকালে দিল্লির জিটিবি এনক্লেভে ঘটনাটি ঘটেছে।
[এবার নজরদারি সোশ্যাল মিডিয়ায়, আসছে নতুন আইন]
জানা গিয়েছে, কয়েক মাস আগে বাহাদুরের দেড় বছরের মেয়ে মারা যায়। এরপর থেকেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে সে। এর মধ্যেই ভূত দেখার কথাও বলতে থাকে। সেই সঙ্গে জানায়, ভূতেই নাকি তাকে মেয়ের কান কাটার আদেশ দিয়েছিল। নাহলে মেয়েকে নিয়ে চলে যাবে। আর মেয়েকে বাঁচাতেই এমনটা করেছে বাহাদুর। বর্তমানে গুরুতর অসু্স্থ অবস্থায় দিল্লির এইমস হাসপাতালে ভরতি মেয়েটি। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত বাহাদুরকে আটক করেছে।
[বিন্দকে সমর্থন জানিয়ে ভুল করেছেন নীতিশ, মত লালুর]
গোটা ঘটনার প্রসঙ্গে সাহাদরার ডিসিপি নুপুর প্রসাদ বলেন, ‘একটি বেসরকারি সংস্থায় সাফাইকর্মী বাহাদুর। মদ্যপ অবস্থায় রাত দেড়টা নাগাদ বাড়িতে আসে। এরপরেই তার ভ্রম হতে থাকে। কেউ তাকে এমন কাজ করতে বলে, অন্যথায় মেয়েকে হারিয়ে ফেলবে সে। শেষ পর্যন্ত মেয়েকে বাঁচাতে এই কাজটি করে বসে বাহাদুর। এর মধ্যেই পরিবারের লোকজন জেগে ওঠে। তারপরেই তাঁরা প্রতিবেশীদের ব্যাপারটি জানায়। এরপরে প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়।’
[ছোটপর্দার নয়া প্রেম কাহিনি, এমন গল্প শুনেছেন আগে?]
সর্বশেষ খবর
-
সাধের মন্নতে নয়, ভাড়াবাড়িতেই নমো নমো করে কীভাবে গণেশ পুজো সারছেন? জানালেন শাহরুখ
-
শরীরের বয়স থমকে থাকবে, মাত্র ৫ টাকার এই পাতাতেই কেল্লাফতে, জেনে নিন সেবনের সঠিক নিয়ম
-
বন্ধ হরমুজ, সৌদিতে হাউথি হামলায় সংকটে মান্দেব প্রণালী! জ্বালানি উদ্বেগের মাঝেই মুখ খুলল ভারত
-
অসাড় হচ্ছে শরীর! ‘মায়ের সমান’ মোহনবাগানকে স্মরণ করে বত্রিশেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের
-
পঞ্চায়েত অফিসে দেদার মদ্যপান, ফূর্তি! ভিডিও ভাইরাল হতেই একে অপরকে বিঁধছে তৃণমূল-বিজেপি