সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেরুর (Peru) পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি মমি (Mummy)! যার বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে। কেন এমন ‘কাণ্ড’ করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, ওই মমি তাঁর ‘আধ্যাত্মিক প্রেমিকা’। তাই সেটির সঙ্গেই রীতিমতো ‘ঘর-সংসার’ করে বেড়াচ্ছিলেন তিনি। তাঁর এমন কথা শুনে তাজ্জব পুলিশ! আটক করা হয়েছে ২৬ বছরের ওই যুবককে।
জুলিও সিজার বার্মেজো নামের ওই যুবকের দাবি, তাঁর বাবা ৩০ বছর আগে মমিটি নিয়ে এসেছিলেন বাড়িতে। বার্মেজো একসময় লোকের বাড়িতে খাবার ডেলিভারির কাজ করতেন। সেই রকমই এক খাবার সরবরাহের আইসোথার্মাল ব্যাগের মধ্যেই তাঁর ‘বান্ধবী’ মমিকে নিয়ে ঘরে বেড়াতেন তিনি।

[আরও পড়ুন: ৩ রাজ্যের ভোট মিটতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম]
এবিষয়ে বলতে গিয়ে বার্মেজো জানাচ্ছেন, ‘জুয়ানিতা’ (এই নামেই ওই মমিকে ডাকেন তিনি) তাঁর প্রেমিকা। তাঁর কথায়, ”বাড়িতে ও সব সময় আমার ঘরেই থাকে। আমার সঙ্গেই ঘুমোয়ও।” সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এই ভালবাসার ‘কাহানি মে টুইস্ট’ও রয়েছে। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, ”ওটা জুয়ানিতা নয়, জুয়ান।” তাঁর দাবি, ওটা কোনও মহিলার মমি নয়। ৪৫ বছরের এক মধ্যবয়সি ব্যক্তির সংরক্ষিত মৃতদেহ!
[আরও পড়ুন: ১২২ বছরের উষ্ণতম ফেব্রুয়ারি এবারই, মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াবে কলকাতার তাপমাত্রা]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!