‘থ্রি ইডিয়টস’ কার না দেখা! সেই ছবিতে চতুর নামের মেধাবী পড়ুয়ার হিন্দি ভাষণ দেখে হেসে গড়িয়ে পড়েনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এবার নেটভুবনে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকেরই চতুরকে মনে পড়ে যাচ্ছে। কলেজের নির্বাচনী প্রচারে মঞ্চে উঠে এক আফ্রিকান পড়ুয়ার হিন্দি ভাষণের সেই ভিডিওয় মজা পেয়েছেন সকলেই।
আরও পড়ুন:
জানা গিয়েছে আয়ুবা নামের সেই আফ্রিকান পড়ুয়া কলেজের নির্বাচনী প্রতিনিধি হওয়ার জন্য লড়ছেন। আর প্রচারে এসে তিনি একের পর এক প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে সেই প্রতিশ্রুতিগুলি সত্যিই আজব। যদিও ভাষণের শুরুতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি মিথ্যা বলতে পারব না।” কিন্তু এরপর তিনি যা বলেছেন, তা কারওই বিশ্বাস হবে না। যেমন হস্টেলের ঘরে ঘরে এসি, পড়ুয়াদের সুইমিং পুল। পাশাপাশি হস্টেলের প্রতিটি তলায় ওয়াশিং মেশিনের প্রতিশ্রুতিতেও গলা চড়িয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি হর্ষধ্বনি তিনি পেয়েছেন, দিনে তিনবেলা চা পাইয়ে দেওয়ার। এখানেই শেষ নয়। শেষে তিনি দাবি করেন, ভোটে জিতলে কলেজ থেকে হস্টেল পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেবেন।
View this post on InstagramAdvertisement
এরপর চিৎকার ও সিটির শব্দে চারপাশ গমগমে হয়ে ওঠে। শোনা যায়, ”আয়ুবা জিন্দাবাদ।” এই ভিডিওয় ওই পড়ুয়ার স্পষ্ট হিন্দি উচ্চারণ ও এমন মজার পরিবেশ দেখে অনেকের মাথাতেই ভেসে এসেছে ‘থ্রি ইডিয়টস’-এর স্মৃতি।
নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এই ছেলেটি রাজনীতির জন্য তৈরি হয়ে গিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘ভারতীয় রাজনীতিটা ভালোই বুঝে গিয়েছেন।’ পাশাপাশি অনেকেই উত্তেজিত হয়ে লিখেছেন, ‘দিনে তিনবার চা, আমি তো একেই ভোট দেব।’ সব মিলিয়ে এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বাস্তব দুনিয়ায় রুপোলি পর্দার ছায়া দেখে উল্লসিত নেটিজেনরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে ঘুমের মধ্যেই পায়ে ঝিনঝিনে ব্যথা মানেই পেশির টান নয়! হতে পারে বড় রোগের সংকেত
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
-
নয়ে ৮ জনই বাংলাদেশি! নিউমার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান-সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও
-
আপত্তি নেই কং-আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ‘দখলে’ সদস্যদের হুঁশিয়ারি সিপিএমের
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার