Loan Against Securities

বিপদে-আপদে এফডি ভাঙবেন কেন? সাহায্য নিন লোন এগেনস্ট সিকিউরিটিজ-এর, জেনে নিন খুঁটিনাটি

এমার্জেন্সিতে নিজের ফিক্সড ডিপোজিট অথবা অন্য সেভিংস আর বিনিয়োগ ভাঙবেন কেন? সব সময় তা না ভাঙলেও চলে, কারণ দরকারে আপনি নিতে পারেন 'লোন এগেনস্ট সিকিউরিটিজ' (LAS)। নানা সময় সাধারণ ইনভেস্টরের জন্য ল্যাস খুব কার্যকর হতে পারে, বিশেষ করে যখন হঠাৎ টাকা তোলার প্রয়োজন পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৭:১০

options
link
বিপদে-আপদে এফডি ভাঙবেন কেন? সাহায্য নিন লোন এগেনস্ট সিকিউরিটিজ-এর, জেনে নিন খুঁটিনাটি
প্রতীকী ছবি।

লোন এগেনস্ট সিকিউরিটিজ তথা LAS-এর তাৎপর্য্য সঠিক অর্থে বোঝা যায় আপৎকালীন পরিস্থিতিতেই। হঠাৎ টাকার প্রয়োজনে কীভাবে এটি কাজে লাগতে পারে, জানাচ্ছে টিম সঞ্চয়

Advertisement

লোন এগেনস্ট সিকিউরিটিজ

Advertisement

এমার্জেন্সিতে নিজের ফিক্সড ডিপোজিট অথবা অন্য সেভিংস আর বিনিয়োগ ভাঙবেন কেন? সব সময় তা না ভাঙলেও চলে, কারণ দরকারে আপনি নিতে পারেন ‘লোন এগেনস্ট সিকিউরিটিজ’ (LAS)। নানা সময় সাধারণ ইনভেস্টরের জন্য ল্যাস খুব কার্যকর হতে পারে, বিশেষ করে যখন হঠাৎ টাকা তোলার প্রয়োজন পড়ে। ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন, ছেলেমেয়ের উচ্চশিক্ষা অথবা চিকিৎসার খরচ (বা কোনও জরুরি আর্থিক দায়) যদি সামনে চলে আসে, তখন অনেকে প্রথমেই ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসার বা বিক্রির কথা ভাবেন।

Advertisement

মিউচুয়াল ফান্ড বা শেয়ার বেচা সহজ। কিন্তু বিনিয়োগ ভেঙে ফেললে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই ক্রমশ জনপ্রিয় হচ্ছে Loan Against Securities। এই ব্যবস্থায় আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকা শেয়ার, মিউচুয়াল ফান্ডের ইউনিট বা অন্যান্য অনুমোদিত সিকিউরিটিজ বন্ধক রেখে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নেওয়া যায়। তবে কিছু শর্ত মেনে চলতে হয় এর জন্য। লোন নেওয়ার ফলে বিনিয়োগ আর বিক্রি করতে হয় না, আবার প্রয়োজনীয় টাকাও হাতে পাওয়া যায়। তাই বিনিয়োগের সম্ভাব্য (দীর্ঘমেয়াদি) বৃদ্ধির সুযোগও অটুট থাকে। বিশেষ করে ইক্যুইটির ক্ষেত্রে ল্যাস খুব উপযোগী হতে পারে, বিশেষজ্ঞদের অভিমত। অভিজ্ঞ বিনিয়োগকারীরা এর সুযোগ নিয়ে, ঋণের টাকায় ফিনান্সিয়াল অ্যাসেট তৈরি করেন।

মিরে অ্যাসেট – ল্যাস পরিষেবায় নতুন সুযোগ

সম্প্রতি মিরে অ্যাসেট ফিনান্সিয়াল সার্ভিসেস তাদের তালিকাভুক্ত ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের জন্য সর্বাধিক ঋণের সীমা এক কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা করেছে।

এর ফলে বড় অঙ্কের তহবিলের ক্ষেত্রে প্রয়োজন হলে বিক্রি না করেই অর্থের জোগান পাওয়া আরও সহজ হতে পারে। এই ধরনের পরিষেবার জন্য কী জানতে হবে?

  • জরুরি প্রয়োজন মেটাতে বিনিয়োগ বিক্রি না করেও অর্থের ব্যবস্থা করা সম্ভব। এর জন্য নির্দিষ্ট সংখ্যক ইউনিটের উপর ‘লিয়েন’ করা হবে।
  • শেয়ারের জন্য ঠিক একইভাবে ঋণ পেতে পারেন লগ্নিকারীরা। তবে সেই শেয়ার তালিকাভুক্ত থাকতে হবে।
  • বিনিয়োগ ইনভেস্টরদের নামেই থাকবে, তবে তা ঋণের নিরাপত্তা বা কভার হিসেবে বন্ধক থাকবে। দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টির পরিকল্পনা বজায় রাখার সুযোগ থাকে।
  • ঋণের পরিমাণ নির্ভর করে সিকিউরিটিজের উপর। সেই সব সিকিউরিটিজের মূল্য এবং লোন সংস্থার নিয়ম-নীতির উপর।
  • বাজারের ওঠানামার ফলে বন্ধক রাখা সম্পদের ভ্যালুয়েশন কম-বেশি হবে। কমে গেলে অতিরিক্ত মার্জিন জমা দেওয়ার প্রয়োজন হতে পারে-তবে এই নিয়ম সম্বন্ধে আলাদা ভাবে জেনে নিতে হবে।

টিম সঞ্চয়-এর সংযোজন:

ল্যাসের সুবিধা নেওয়ার আগে কয়েকটি পয়েন্ট বুঝে নেওয়া জরুরি। এক, ইনভেস্টর যেন জেনে রাখেন যে ঋণের টাকা ‘ফ্রি মানি’ নয়। লোনের উপর সুদ দিতে হবে এবং সময়মতো ইন্টারেস্ট (সুদের হার নির্দিষ্ট ভাবে বলা থাকে) না দিতে পারলে লোন সংস্থা প্রয়োজন অনুযায়ী বন্ধক রাখা সিকিউরিটিজ বিক্রি করতে পারেন। সেই অধিকার সংস্থার থাকবে।

দুই, লোনের টাকা শোধ দেওয়ার ক্ষমতা বিবেচনা করতে হবে একেবারে প্রথমেই। অসুবিধা হতে পারে মনে হলে এই ধরনের ঋণ নেওয়া উচিত নয়।

তিন, যাঁদের হাতে যথেষ্ট ইনভেস্টমেন্ট রয়েছে কিন্তু সাময়িকভাবে নগদের প্রয়োজন, তাঁদের কাছে ল্যাস বেশ সুবিধাজনক। অন্য অ্যাসেট গঠন করা যায় এর মাধ্যমে।

তবে সব শেষে আমরা মনে করিয়ে দিই যে, অন্য ঋণের মতোই এখানকার শর্তাবলী, সুদের হার এবং ঝুঁকির বহর ভালভাবে বুঝে নেওয়া উচিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.