বর্ষা-বাদলায় যৌনতায় বিপদ! কীভাবে সমস্যা থেকে রেহাই পাবেন?
শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
তাই বর্ষার মরশুমে যৌন সম্পর্কের আগে এবং পরে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ করা প্রয়োজন। নইলে বড় বিপদ হতে পারে। প্রথমেই আসা যাক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রসঙ্গে। অতিরিক্ত আর্দ্রতার ফলে এই সময় ব্য়াকটেরিয়াজনিত সংক্রমণ বেশি হয়। তাই শরীরী খেলার পর অ্যালার্জির আশঙ্কা বাড়তে থাকে। মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গে চুলকানি কিংবা অস্বস্তিবোধ হয়। তাই যৌনতার পরে ভালো করে গোপনাঙ্গ ধুয়ে ফেলা প্রয়োজন।
আরও পড়ুন:
এই সময়ে ইচ্ছা থাকলেও যৌনতায় মেতে ওঠার শক্তি থাকে না। তার প্রধান কারণ আবহাওয়া। যৌন ইচ্ছা বাড়ানোর ক্ষেত্রে তাই বেশি করে খাওয়াদাওয়া করুন। বিশেষত প্রোটিন জাতীয় খাবার খান। এই সময়ে জ্বর-সর্দির আশঙ্কা থেকে রেহাই পেতে নানা ভিটামিনে সমৃদ্ধ খাবারদাবার রাখুন খাদ্য তালিকায়। তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আবার যৌনতায় সংক্রমিত রোগের আশঙ্কাও দূর হবে।
শারীরিক সমস্যার আশঙ্কা থাকলে শরীরী খেলার বদলে অন্যভাবে দিন কাটান। একসঙ্গে রান্না করতে পারেন। কিংবা চায়ের কাপ হাতে জানলা দিয়ে বৃষ্টি দেখতে পারেন। এই সময়ে সিনেমা দেখতে কিংবা রেস্তরাঁয় খেতে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। কারণ, বৃষ্টির ফলে পরে সেই পরিকল্পনা বাতিল করতে হতে পারে। তাই এই সময়ে না হয় বাড়ি বসে একসঙ্গে ভালো ওয়েব সিরিজ দেখুন। ঘরেই খাবার অর্ডার করে দিতে পারেন। তাতে সম্পর্কের...
আরও পড়ুন:
বর্ষায় যৌন সংক্রমিত সমস্য়া থেকে রেহাই পেতে গেলে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজনীয়। মহিলারা হালকা গরম জল দিয়ে গোপনাঙ্গ ধুয়ে ফেলুন। পিএইচ ব্যালান্সড ক্লিনজার ব্যবহার করতে পারেন। পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গ পরিষ্কার রাখা প্রয়োজন। এই সময়ে বৃষ্টিতে ভিজে যান অনেকে। বেশিক্ষণ ভিজে পোশাকে থাকবেন না। অবশ্যই হালকা সুতির পোশাক পরুন। যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়।