৫০০০ কোটি! বিগ ব্যাশেও মালিকানা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের, বিতাড়িত হবেন পাক ক্রিকেটাররা?
দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে একতরফা ভারতীয় মালিকদের রাজত্ব। এর মধ্যে ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়া। এবার সেখানেও হাত বাড়াচ্ছে আইপিএলের দলগুলো।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ইংল্যান্ডের হান্ড্রেড লিগের তিনটি দলের মালিকানা আইপিএলের কর্তৃপক্ষের হাতে। ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস, সানরাইজার্স লিডস ও এমআই লন্ডন। প্রতিটি দলের লোগোও বদলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আটটি দলের মালিকানার স্বত্ব বিক্রি করে ইসিবি প্রায় ৫২০ মিলিয়ন পাউন্ডস অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা তুলছে। যার একটা বড় অংশ ব্যবহার হবে কাউন্টি ক্রিকেটের উন্নতিতে।
উল্লেখ্য, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখে এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বেশি ম্যাচ না হলেও অন্তত মরশুমের প্রথম ম্যাচটা এদেশের কোনও স্টেডিয়ামে করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে।