শিরোপা জিতলেই নতুন ইতিহাস, ফাইনালে মেসির সামনে ১১ রেকর্ডের হাতছানি
মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ফাইনাল। স্পেনের বিরুদ্ধে নামতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। গোলরক্ষক বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবেন তিনি। এর আগে এই নজির গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু। আর্জেন্টিনার ইতিহাসেও প্রথম অধিনায়ক হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন মেসি, পিছনে ফেলবেন দিয়েগো মারাদোনাকে।
আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৮। ফাইনালে একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হবেন। পাশাপাশি একটি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের নামে লিখিয়ে নেবেন। ১৯৩০ সালে 'লা আলবিসেলেস্তে'র জার্সি গায়ে গিয়ের্মো স্তাবিলে করেছিলেন ৮ গোল। ৯৬ বছরের পুরনো সেই নজির ভাঙার অপেক্ষায় মেসি।
আরও পড়ুন:
স্পেনের বিরুদ্ধে গোল করতে পারলে মেসি হবেন বিশ্বের ষষ্ঠ ফুটবলার, যিনি দুই ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার নজির গড়বেন। ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। এই তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভাভা এবং পেলে, জার্মান ফুটবলার পল ব্রাইটনার, ফ্রান্সের জিনেদিন জিদান এবং কিলিয়ান এমবাপে।