ফিরে এলাম দূরে গিয়ে! ‘ফ্রেন্ডশিপ ডে’-তে ফিরে দেখা সিনেপাড়ার ভাঙা বন্ধুত্ব জোড়া লাগার গল্প
যেখানে ভালোবাসা সেখানে তো একটু মনোমালিন্য হয়েই থাকে। তা সে বন্ধুত্ব হোক বা তার চেয়ে একধাপ এগিয়ে কোনও সম্পর্ক। ‘ফ্রেন্ডশিপ ডে’ বা বন্ধুত্ব দিবসে ফিরে দেখা বিটাউনের ‘হাইভোলটেজ’ বন্ধুত্ব যা ভেঙে গিয়েও আদর্শ বন্ধুত্বের নজির গড়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় সহ-অভিনেতা আমির খান ও জুহি চাওলা 'ইশক' ছবির শুটিংয়ের সময় মতবিরোধের কারণে প্রায় সাত বছর কথা বলেননি। রীনা দত্তর সঙ্গে আমিরের বিচ্ছেদের পর জুহি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অভিমানের বরফ গলে ফিরে আসে পুরনো বন্ধুত্বের সেই 'ফ্লেভার'। আমিরের মেয়ে ইরা খানের বিয়েতেও নিমন্ত্রিত ছিলেন জুহি।
একসঙ্গে বহু ছবিতে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা। পরবর্তীতে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছিল বলিউডের বহুল আলোচিত বিষয়ের মধ্যে একটি। বহু বছর পর সংবাদমাধ্যমের সামনে সত্যিটা স্বীকার করেছিলেন শত্রুঘ্ন। ভুল বোঝাবুঝি ও তারকাখ্যাতির কারণেই দূরত্ব তৈরি হয়েছিল। তিনি বলেন, "এখনও আমরা পরস্পরকে সম্মান করি এবং আবার ভালো বন্ধুও।" অমিতাভও তাঁর আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই বন্ধুত্বের প্রমাণ দিয়েছিলেন।