হিমাঙ্কের নিচেও হিটার ছাড়াই গরম ঘর! লাদাখে ওয়াংচুকের পরিবেশ সচেতন বাড়ি দেখে মুগ্ধ বিশ্ব
সোনম ওয়াংচুক এমন এক বাড়িতে থাকেন যা পরিবেশসচেতনতার কথা মাথায় রেখে নিজেই ডিজাইন করেছিলেন। লাদাখের বরফজমা শীতের রাতেও বাড়িটিতে দরকার পড়ে না কৃত্রিম জ্বালানির। নিজেই উদ্ভাবন করেছেন এই ‘ট্রাইবাল হাউস’।
আরও পড়ুন:
লাদাখের তীব্র শীতেও ওয়াংচুকের ঘর গরম রাখতে কোনও জ্বালানি কাঠের প্রয়োজন পড়ে না। এর নেপথ্যে রয়েছে প্যাসিভ সোলার প্রযুক্তি। কাচের 'কালো দেয়াল'-এর ভেতরে জলের বোতল রাখা থাকে। দিনের বেলা সূর্যালোকে উত্তপ্ত জল রাতের বেলা ধীরে ধীরে ঘরে তাপ বিকিরণ করে ঘরকে উষ্ণ করে তোলে। সোনম ওয়াংচুকের বাড়ির একটি দিক পুরো এই কালো কাচ দিয়ে তৈরি।
আরও পড়ুন:
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 'থ্রি ইডিয়টস'-এর রণছোড়দাস চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। যদিও নির্মাতারা এই দাবি অস্বীকার করেন। র্যাঞ্ছোর মতোই নয়া নয়া উদ্ভাবনে সকলকে অবাক করে দেন তিনি। লাদাখে অবিস্থিত তাঁর বাড়িটিও তেমনই এক বিস্ময়। স্থানীয়দের পরিবেশবান্ধব আবাসন তৈরিতে অনুপ্রাণিত করাই এমন বাড়ি তৈরির আসল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।