শাড়িতেই মহানায়ক স্মরণ ঋতুপর্ণার, আঁচল ধরে গল্পে মশগুল দেব-জিৎ-প্রসেনজিৎ, ফ্রেমে ‘উত্তম দিবসে’র রঙিন মুহূর্ত
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে শামিল টালিগঞ্জ সেলেবপাড়ার সদস্যরা।
অনুষ্ঠানে যোগ দিতে এদিন সাতসকালে একই গাড়িতে করে টালিগঞ্জ পৌঁছন টলিউডের তিন মহাতারকা- প্রসেনজিৎ, দেব ও জিৎ। এরপর একে একে দেখা যায় বিধায়ক রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানের মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে একইমঞ্চে বার্তালাপে দেখা গেল তারকাদের। এদিন উত্তম স্মরণে একগুচ্ছ কর্মসূচী রাখা হয়েছে রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুন:
তারকা সমাবেশে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, "এই দিনে আমাদের সকলের মহানায়ক উত্তম কুমার মহোদয়ের এই পৃথিবীতে আসার একশো বছর। এই বিশেষ দিনটি পালন করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর, উপদেষ্টা কমিটির সকলে এবং চলচ্চিত্র জগৎকে যাঁরা বাঁচিয়ে রেখেছেন, সকলের উপস্থিতিতে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।"
এদিন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে প্রণাম করলেন। তবে নজর কাড়ল অভিনেত্রীর সাজপোশাক। সাজপোশাকেই মহানায়ককে স্মরণ করেছেন তিনি। আইকনিক এবং চিরন্তন ৯ গজের বিস্ময়বস্ত্রেই তুলে ধরলেন উত্তমের সিনেমা কাহন। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ছবি 'সপ্তপদী' লুক। নায়িকার এহেন ফ্যাশন স্টেটমেন্টেই এখন 'টক অফ দ্য টাউন'।
পরনে মেরুন রঙের থ্রি কোয়ার্টার ব্লাউজ। ঘিয়ে রঙা শাড়ি। আঁচলজুড়ে ছাপা উত্তম-সুচিত্রার 'এই পথ যদি না শেষ হয়' গানের দৃশ্য। শাড়ির পাড়ে সারে সারে মহানায়কের অবয়ব। তার সঙ্গে পরেছিলেন রং মিলান্তি গয়না। ক্যামেরার উদ্দেশে আঁচল উড়িয়ে পোজ দিতেও দেখা গেল তাঁকে। আর ঋতুপর্ণার এহেন সাজপোশাকেই মুগ্ধ দেব, জিৎ, প্রসেনজিৎরা। একযোগে অভিনেত্রীর তাক লাগানো স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করতেও ভুললেন না তাঁরা।
আরও পড়ুন:
একফ্রেমে দেখা গেল, ঋতুপর্ণার আঁচল টেনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তারকা সাংসদ দেব। পাশেই দাঁড়িয়ে বাহবা দিচ্ছেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেব-বুম্বার বার্তালাপের মাঝে সুপারস্টার জিতেরও নজর নায়িকার শাড়ির আঁচলের মহানায়ক ডিজাইনে। আর সকলের মধ্যমণি ঋতুপর্ণা। পাশেই দাঁড়িয়ে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। এহেন ফ্রেমবন্দি মুহূর্তই এখন লাইমলাইটে।
এদিন বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নন্দন, রবীন্দ্রসদন প্রাঙ্গণ ও তৎসংলগ্ন এলাকায় পদযাত্রা রয়েছে। যেখানে বাংলা চলচ্চিত্র জগতের শিল্পীরা তো থাকবেনই, উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন এমন অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানরাও আসবেন। এরপর উত্তম কুমারের জীবন ও কাজ নিয়ে প্রদর্শনীর উদ্বোধনও করবেন শুভেন্দু। এদিন নিউটাউনে 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর শিলান্যাস করারও কথা মুখ্যমন্ত্রীর। বিকেল চারটেয় নন্দন-১-এ সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' দিয়ে সূচনা হবে 'উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল'-এর।
এদিন বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নন্দন, রবীন্দ্রসদন প্রাঙ্গণ ও তৎসংলগ্ন এলাকায় পদযাত্রা রয়েছে। যেখানে বাংলা চলচ্চিত্র জগতের শিল্পীরা তো থাকবেনই, উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন এমন অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানরাও আসবেন। এরপর উত্তম কুমারের জীবন ও কাজ নিয়ে প্রদর্শনীর উদ্বোধনও করবেন শুভেন্দু। নিউটাউনে 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীর। বিকেলে নন্দনে 'নায়ক' দিয়ে সূচনা হবে 'উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল'-এর। ছবি- অরিজিৎ সাহা।