Bhadra Maas

ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!

ভাদ্র মাসে বাড়িতে এই দু'টি জিনিস আনতে ভুলবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৬:০৯

options
link
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
ছবি: সংগৃহীত

ভাদ্র মাস চলছে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মাস। চর্তুমাসের দ্বিতীয় মাস হল ভাদ্র। এই মাসটি হিন্দুশাস্ত্র মতে, সংযমের মাস। এই মাসটিতে নিজের শরীর ও মনকে শুদ্ধ করা প্রয়োজন। তাই এই মাসের সঙ্গে আয়ুর্বেদ এং ধর্মতত্ত্বের যোগ রয়েছে। ভাদ্র মাস জুড়ে একাধিক নিয়মকানুন মেনে চলা উচিত। তাতেই মিলবে ভগবানের আশীর্বাদ। হাতে আসবে টাকার জোয়ার।

Advertisement

ভাদ্র মাসে গণেশ চতুর্থী পালিত হয়। এই মাসে শ্রীকৃষ্ণ, বলরাম এবং রাধার জন্মবার্ষিকী পালন করা হয়। এছাড়া হরিতালিকা তীজও পড়ে এই মাসে। অনন্ত চতুর্দশীও পালন করা হয়। এই সমস্ত উল্লেখযোগ্য দিনগুলিতে উপবাস করা প্রয়োজন।

Advertisement

Krishna

Advertisement

এছাড়া এই মাসে গণেশের আশীর্বাদ পেতে বাড়িতে হলুদ রঙের গণেশ মূর্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। গণেশকে দূর্বা এবং মোদক নিবেদন করুন। তাতে সমস্ত বাধাবিপত্তি কাটবে।

Ganesh

শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতেও এই মাসে বিশেষ কিছু নিয়ম মানা প্রয়োজন। পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে শ্রীকৃষ্ণকে। তুলসি পাতা নিবেদন করতে পারেন। তাতে আপনার সমস্ত ইচ্ছাপূরণ হবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সন্তানসুখ লাভ হতে পারে।

Radha-Krishna আত্মবিশ্বাস বাড়াতে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করতে পারেন। এছাড়া ধনসম্পদ বৃদ্ধির আশায় বাড়িতে শঙ্খ স্থাপন করতে পারেন।

Shankha

ভাদ্র মাসে যে কাজগুলি অবশ্যই করতে হবে:

  • এই মাসে কাঁচা জিনিস ব্যবহার করবেন না। যেমন কাঁচা হলুদ খাবেন না।
  • ভাদ্র মাসে দই ব্যবহার করবেন না। তাতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।
  • এই মাসে সকাল, সন্ধ্যা ঠান্ডা জলে স্নান করুন। তাতে অলসতা দূর হবে।
  • ভাদ্র মাসে তুলসি পাতা দিয়ে চা কিংবা দুধ খেতে পারেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.